Home » Alcohol: পূজোর আগে সুখবর সুরাপ্রেমীদের জন্য, পুরানো দামেই মিলবে বিয়ার-মদ

Alcohol: পূজোর আগে সুখবর সুরাপ্রেমীদের জন্য, পুরানো দামেই মিলবে বিয়ার-মদ

সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবরঃ “বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুদা।” শুধু বাবু নয়, বাবু থেকে নিম্নবৃত্ত মানুষ পর্যন্ত যে সুরা কার্যত আনন্দ উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে, তা বলা বহুল। শুধু তাই নয় শ্যামা পুজোর মত বড় উৎসবও সমাগত, যে পুজোয় দেবীর আরাধনার অন্যতম উপকরণ হিসাবে ব্যবহৃত হয় সুরা বা মদ। আর এই উৎসবের লগ্নে সুরাপ্রেমীদের জন্য সুখবর! 

আড়ও পড়ুনঃ Dhupguri Durga Puja: ধুপগুড়ির স্বয়ংসিদ্ধার কুমারী রূপে দ্বিতীয় বছর মণ্ডপে পূজিত হবে সৃজিতা

আগস্টের শেষ থেকে দাম বেড়েছে বিয়ার, পাশাপাশি ভারতে তৈরি বিদেশি মদগুলির। যার কারণে আপত্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল একটা শ্রেণীর উপভোক্তাদের। কিন্তু পুজোর মুখে সুরাপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। এবার পুজোয় পুরনো দামেই মিলবে মদ ও বিয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন পুরানো অর্থ্যাৎ আগস্টের আগের সেই কম দামেই মিলবে পছন্দ মত মদ , বিয়ার।

আড়ও পড়ুনঃ OPTICAL ILLUSIONS: জিনিয়াসরা শুধুমাত্র পেরেছেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনিও চেষ্টা করে দেখুন

গত ১৬ আগস্টের দাম বেড়েছিল বিয়ার ও দেশে তৈরি বিদেশি মদের। তবে সেই সময় দাম বেড়ে যাওয়ার আচঁ পাওয়া মাত্র আগে থেকেই বহু খুচরো বিক্রেতারা দোকানে কম দামে মদ মজুত করে রেখেছিল। এবার ঠিক হয়েছে যতক্ষণ না সেই সমস্ত মদ ও বিয়ার বিক্রি হচ্ছে ততক্ষণ নতুন দামের মদ বিক্রি করা হবে না। ফলে পুজোর সময় পুরনো দামেই মদ বিক্রি হবে। জানা গিয়েছে, বহুল বিক্রিত ব্র্যান্ডের মদ ও বিয়ার পুরনো দামে আরও ৬-৭ দিন বাজারে পাওয়া যাবে। আর তুলনামূলক কম বিক্রি হওয়া ব্র্যান্ডের বিয়ার, দেশে তৈরি বিদেশি মদ পাওয়া যাবে আরও এক মাস। ফলে পুজোর সময় পুরনো দামেই মিলবে মদ। তাই সুরাপ্রেমীরা এখনও চাইলে আগের দামেই পরিমান মত মদ তুলে রাখতে পারবেন পুজোয় উপভোগ করার জন্য।

নেশার সামগ্রী দেশে বহুল বিক্রীত একটি পণ্য। কার্যত, প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছিল মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। আবগাড়ি হল পুলিশের সেই শাখা, যাঁরা মদ প্রস্তুত, বিপণন ও বিক্রয়কে নিয়ন্ত্রণ করে। এই বিষয়ে যে কোনও কেলেঙ্কারী বা দূর্নীতিকে দমন করে। ও বিক্রেতাদের থেকে সরকারের তরফে কর আদায় করে। আগস্টে দেশে তৈরি বিদেশি মদের দাম বেড়েছে প্রায় ৭-৮ শতাংশ। অর্থাৎ বিয়ারের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৪০ টাকা। আবার দেশে তৈরি বিদেশি মদের ৭৫০ মিলিলিটারের দাম বেড়েছে অন্তত ৫০ টাকা। তবে পুজোর মধ্যে এই অতিরিক্ত দাম দিতে হবে না। উৎসবের দিনে এই সুখবর বিশেষ স্বস্তি দিতে পারে সুরা পানকারীদের।

About Post Author