Home » নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন বিনীত, প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা শুনবে হাই কোর্ট

নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন বিনীত, প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা শুনবে হাই কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম সমাজ মাধ্যম, জনসভা, সাংবাদিক বৈঠক বা যেকোনও প্রকার পাবলিক ফোরামে লেখা বা উল্লেখ্য করা যাবে না। এই নির্দেশ অনেক আগেই দিয়ে রেখেছে সর্বোচ্চ আদালত। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলার শুনবে কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ BANSDRONI: বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গাড়ির চালক ও মালিক

শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার ওই মামলার শুনানি হবে। বিনীতের বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন তিনি। অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। জুনিয়র ডাক্তারদের দাবিতে ইতিমধ্যেই কলকাতার কমিশনারের পদ থেকে অপসারণ করা হয়েছে বিনীতকে। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানালেন আইনজীবী। গত শুনানিতে কলকাতা হাই কোর্ট জানায়, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে যেহেতু সেখানেই আরজি কর কাণ্ডের মূল মামলা চলছে।

আরও পড়ুনঃ সবোর্চ্চ আদালতের নির্দেশে তিরুপতির লাড্ডু মামলার তদন্তে এবার সিবিআই

মামলাকারী অনামিকার আইনজীবী মহেশ জেঠমালানি হাই কোর্টে সওয়াল করে জানান, গত সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে বিষয়টি জানিয়েছিল আইনজীবী তবে তা শুনতে চায়নি সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে। কার্যত হাই কোর্টের শুনতে বাধা নেই। আইনজীবী জেঠমালানির আর্জি, মামলাটির দ্রুত শুনানি করা হোক। আগামী সপ্তাহেই হবে হতে পারে সেই শুনানি।

About Post Author