Home » সবোর্চ্চ আদালতের নির্দেশে তিরুপতির লাড্ডু মামলার তদন্তে এবার সিবিআই

সবোর্চ্চ আদালতের নির্দেশে তিরুপতির লাড্ডু মামলার তদন্তে এবার সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবর: তিরুপতির লাড্ডু নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথমে গরুর চর্বি ও মাছের তেল দিয়ে তৈরি ঘি লাড্ডু বানাতে ব্যবহৃত হচ্চিল বলে অভিযোগ উঠেছিল। তারপর লাড্ডুর ভিতরে পাওয়া গিয়েছিল গুটখা। এই নিয়ে রক্ষণশীল হিন্দু সমাজ থেকে রাজনৈতিক মহলে চাপানউতর চলছে বিগত এক মাস ধরে। ঘটনা নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন কোর্ট তদন্ত ভার দিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগ এবার আগা থেকে গোড়া খতিয়ে দেখবে সিবিআইয়ের ডিরেক্টর। শুক্রবার এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

আরও পড়ুন: OPTICAL ILLUSIONS: জিনিয়াসরা শুধুমাত্র পেরেছেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনিও চেষ্টা করে দেখুন

সোমবার শুনানিতে শীর্ষ আদালত তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগের তদন্ত ‘স্বাধীন’ বিশেষ তদন্তকারী সংস্থাকে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল। সেই সংস্থায় সিবিআইয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ভারতের ‘খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ’ (এফএসএসএআই)-এর আধিকারিকেরাও রয়েছেন। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে শুক্রবার সিটকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: BANSDRONI: বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গাড়ির চালক ও মালিক

প্রসঙ্গত, গত মাসের শুরুর দিকে বিধায়কদের এক বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে ইচ্ছাকৃতভাবে পশুর চর্বি ব্যবহার করা হত। আঁশ খাবার যেখানে মন্দির প্রাঙ্গনে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর তা পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের প্রসাদী লাড্ডু। এই নিয়ে পাল্টা দিয়েছিল কংগ্রেসও। তাঁরা মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে বলছিলেন, বিদ্বেষ ছড়ানোর জন্য এই অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল সেই ব্রান্ডের বিরুদ্ধেও যারা কংগ্রেস আমলে লাড্ডু তৈরির ঘি সরবরাহ করেছিল। এদিন জানা গেল ওই গুরুর চর্বি  ও মাছের তেল মিশ্রিত লাড্ডু শুধু তিরূপতি নয় পৌঁছে গিয়েছিল রাম মন্দিরেও। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। সোমবার সেই মামলার প্রথম শুনানি ছিল শীর্ষ আদালতে। এরপর শুক্রবার সিবিআই ডিরেক্টরকে তদন্তভার দিল সর্বোচ্চ আদালত। 

About Post Author