সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় নয়া মোড়। গ্রেফতার অভিযুক্ত পে লোডারের চালক শম্ভু রাম ও গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মা। গোপন সূত্রে খবর পেয়ে ঘাতক মাটি কাটার গাড়ির মালিক ও অভিযুক্ত চালককে তল্লাশি চালিয়ে আটক করা হয়। দিনভর জেরার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত চালক শম্ভু রাম ও গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ বিদিশা কলিতা দাশগুপ্ত। তিনি বলেন বৃহস্পতিবার তল্লাশি অভিযানে দমদম এবং চিৎপুর সীমানা থেকে দুজনকে আটক করা হয়। ঘটনার পরেই এলাকা থেকে চম্পট দেন দুজনে। দিনভর দু’জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি সাউথ জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্য ছিল অভিযুক্তদের গ্রেফতার করা। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত চালক ও ঘাতক গাড়ির মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। তিনি জানান, ঘাতক গাড়ির চালককে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন মালিক।
আরও পড়ুনঃ কর্ম বিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা? বৃহস্পতিবার বৈঠকের পর জল্পনা তুঙ্গে
আরও পড়ুনঃ Mohun Bagan: মিনি ডার্বির আগে মনবীরের চোট, চিন্তা বাড়ল সবুজমেরুন শিবিরের
প্রসঙ্গত, মহালয়ার সকালে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় চোদ্দ বছরের এক পড়ুয়ার। পড়তে যাওয়ার সময় সৌম্য শীল নামের নবম শ্রেণির এক পড়ুয়াকে পে লোডার বা জেসিবিটি ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। পরে বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় বাঁশদ্রোণীর ওই এলাকা। স্থানীয় মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন। উন্মত্ত জনতা ওই ঘাতক পে লোডারে ভাঙচুড় চালায়। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণী পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এরপর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও কলকাতা পুলিশের ডিসি সাউথ বিদিশা কলিতা দাশগুপ্ত ও পাটুলি থানার ওসি। স্থানীয় বাসিন্দারা ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। রাস্তার বেহাল দশার কথা কাউন্সিলরকে জানিয়েও ফল মেলেনি বলে দাবি করেন তারা। ঘটনার পর থেকে ফেরার ছিলেন ঘাতক পে লোডারের মালিক ও চালক। এ বার তাঁদের গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি