সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবর: শনিবার শুরু হয়ে গিয়েছে হরিয়ানায় ৯০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। এক দফাতেই হবে এই রাজ্যের ভোট। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) ভোটের ফলাফল জানা যাবে। রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটার। পদ্মফুলকে সরিয়ে কি হাত শিবির পারবে হরিয়ানার নিজেরদের ডেরা জমাতে। নাকি আবার একবার গেরুয়া রঙ মেতে উঠবে উত্তর ভারতের এই রাজ্য। নির্বাচন কমিশন।

আরও পড়ুন: এবার সাইবার ক্রাইমের শিকার খোদ সরকার, হ্যাক হয়ে গেল উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইট
বাকি রাজ্য গুলির মত হরিয়ানাকেও পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলেছিল ইলেকশন কমিশন। গতকালই সেই ছবি দেখা গিয়েছিল। পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সরকারি নথি অনুযায়ী, ৩০ হাজারের বেশি পুলিশকর্মী এবং ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের জন্য। ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে প্রিতিটি বুথে। এখনও পর্যন্ত পরিস্থিতি যা আছে, সেই অনুসারে শান্তিপূর্ণ ভাবেই শেষ হবে ভোটগ্রহণ তা বলা যায়।
আরও পড়ুন: সবোর্চ্চ আদালতের নির্দেশে তিরুপতির লাড্ডু মামলার তদন্তে এবার সিবিআই
হরিয়ানায় এবার লড়াইয়ের ময়দানে দুই যুযুধান। বাইনারীতে বাধা রাজনীতি চলছে দিল্লি সংলগ্ন এই রাজ্যে। তবে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই যেমন আকর্ষণীয়, তেমনই আর একটা বিষয় আলোচনায় উঠে এসেছে। যদি কংগ্রেস জয় পায়, তবে মুখ্যমন্ত্রী কে হবেন? এই নিয়ে হতে পারে অন্তর্দ্বন্দ্ব, এমনটাই আচঁ করছে রাজনৈতিক মহল। পদ্ম বনাম হাত থেকে লড়াইয়ে অভিমুখ হুডা-শৈজলায় ঘুরে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। ৯০ আসনের নির্বাচনে সকরার গড়ার ম্যাজিক ফিগার ৪৬। এবার জোটে জিতে যদি রাহুল গান্ধী জাঠ নেতা ভূপেন্দ্র সিং হুডাকে মুখ্যমন্ত্রী ঘোষণা না করেন, তবে রুষ্ঠ হয়ে তাঁর সিংহভাগ বিধায়ক নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধীদের সঙ্গে হাত মেলালে জোটে জিতেও কংগ্রেসের সরকার হবে না। অন্যদিকে এক সূঁচ জমি ছাড়তে রাজি নন দলিত নেত্রী কুমারী শৈজলা। দশ বছর রাজত্ব করা বিজেপিকে হারিয়ে দিতে আত্মবিশ্বাসী কংগ্রেস নেতৃত্ব। তবে জয়লাভ করলেও ধর্মযুদ্ধে পড়তে হতে পারে রাহুলকে।
পরিসংখ্যান বলছে, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’কোটিরও বেশি। তাঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। তাঁরা ১০৩১ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন। মোট বুথের সংখ্যা ২০৬২৯।


More Stories
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের