সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবর: জম্মু-কাশ্মীরে আবার জঙ্গিদের মুখোমুখি ভারতী সেনা। সবে মাত্র বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে উপত্যকায়। ফলাফল প্রকাশ এখনও বাকি। ভোটগ্রহণ চলাকালীন সেনা জওযানদের সঙ্গে দু’বার গুলির লড়াই হয়েছিল জঙ্গিদের। যার ফলে প্রাণও হারাতে হয়েছিল একাধিক প্রতিরক্ষা কর্মীকে। এদিন ফের জঙ্গি অনুপ্রবেশ রুখতে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ চলল সেনা বাহিনীর। গোপন সূত্রে খবর ছিল, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারার গুগলধর হয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছে। সেই খবর পাওয়ার পরই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যায় সেনা।

আরও পড়ুন: এবার সাইবার ক্রাইমের শিকার খোদ সরকার, হ্যাক হয়ে গেল উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইট
শনিবার শ্রীনগরের চিনার কোরের এক্স হ্যান্ডলে একটি পোস্ট থেকে জানা গিয়েছে, যৌথবাহিনী গুগলধরে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল। সঙ্গে চিক প্রচুর অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। জঙ্গিদমনে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন গুগলধর’। দু’পক্ষের মধ্যে চলেছে মুহূর্মুহু গুলির লড়াই। সূত্রের খবর, সেই সংঘর্ষেই দুই জঙ্গি নিহত হয়েছেন। যৌথবাহিনী রুখে দাঁড়াতেই পিছু হটে জঙ্গিরা। দুই জঙ্গির মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়। হত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া প্রচুর অত্যাধুনিক অস্ত্র দেখে সেনাবাহিনী আচঁ করছে খুব শীঘ্রই কাশ্মীরে বড় কোনও হামলা হতে পারে।
আরও পড়ুন: চলছে হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ, কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ে নজরে আর কি কি?
প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হবে। সেদিনই উপত্যকা আগামী পাঁচ বছরের জন্য পাবে নিজের মুখ্যমন্ত্রী। আর সমস্যা জানাতে যেতে হবে দিল্লিতে। গণতন্ত্রের এই মহোৎসবে কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করেছিল তিন দফার ভোটগ্রহণ পর্বে। তবে ফল প্রকাশের আগে বারবার জঙ্গি হামলা চিন্তা বাড়াচ্ছে সরকারের।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না