Home » আরজি করের পর গনইস্তফা কলকাতা ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র চিকিৎসকদের

আরজি করের পর গনইস্তফা কলকাতা ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র চিকিৎসকদের

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের সমর্থনে মঙ্গলবার আর জি করে গনইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। আজ, বুধবার সেই রথেই সওয়ার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। মহাষষ্ঠীর সকালে বিচারের দাবিতে গণ ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর এই সংক্রান্ত মেইল তাঁর ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্যদপ্তরে। হাসপাতাল জুড়ে এই হুমূর্তে একটাই স্লোগান মুখরিত হচ্ছে “উই ওয়ান্ট জাস্টিস।”

আরও পড়ুন: গর্ভবতী মায়ের দগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্যকর পরিস্থিতি ষষ্ঠীর দিনেও

পর পর দু’দিন শহরের দুই মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরা গণইস্তফা পুজোর শুরুতেই চাপে ফেলেছে সরকারকে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন জানিয়ে মঙ্গলবার গণইস্তফার পথে হেঁটেছিলেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। ইস্তফা দেওয়া চিকিৎসকের সংখ্যা আরও বাড়তে পারে বলে হুমকিও দিয়েছিলেন তাঁরা। তবে শুধু আরজি করে নয়, বুধবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়রেরাও। তাঁদের অভিযোগ, প্রতিকী ঘড়ি দেখিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। তাঁর মধ্যে যাবতীয় দাবিদাওয়া পূরণ করার কথা ছিল। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই ‘গণইস্তফা’ দিচ্ছেন তাঁরা। বুধবার দুপুর ১টা নাগাদ সাদা কাগজে স্বাক্ষর করে ‘গণইস্তফা’ দেন বেশ কয়েক জন সিনিয়র চিকিৎসক। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’। যদিও সূত্রের খবর, রাজ্য প্রশাসন মনে করছে, এটা কোনও ইস্তফাই নয়। কোনও সরকারি কর্মী এই ভাবে ইস্তফা দিতে পারেন না। তার আলাদা প্রক্রিয়া রয়েছে।

আরও পড়ুন: East Bengal: অস্কারের হাতে ক্লেইটন-মহেশদের দায়িত্ব তুলে দিল ইস্টবেঙ্গল

পুজোর মরশুমে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেররা ডাক প্রত্যাখ্যান করেই ধর্মতলায় চলছে জুনিয়ার চিকিৎসকদের অনশন। অন্যদিকে তাঁদের সমর্থনে একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের পদত্যাগ। এর জেরে উৎসবের দিনে রাজ্যের চিকিৎসা পরিষেবার কোমর ভেঙে যেতে পারে বলেই আশঙ্কা অনেকের। 

About Post Author