সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: এবছর দুর্গাপুজোর সপ্তমী থেকেই তিথি অনুযায়ী অষ্টমী পড়ে গিয়েছিল। আবার অষ্টমীর দিন নবমী পড়ে গিয়েছিল। শুরু থেকেই এবার তিথি আর রীতি দু’ইয়ের ঘেঁটে ঘ গিয়েছে। কার্যত, দশমী পড়ে গিয়েছে শনিবারেই, তার জন্য শনিবারই অনেক জায়গায় প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় বিসর্জন হচ্ছে রবিবার। সেইমত এদিন সকাল থেকে শহরের বিভিন্ন ঘাটে শুরু হয়ে গিয়েছিল প্রতিমা নিরঞ্জন-পর্ব। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ এবং কলকাতা পুরসভার কড়া নজরদারি চোখে পড়েছে। জলে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেলে কাঠামোটিকে তুলে তুলে নেওয়া, পুজোর উপকরণ সরিয়ে ফেলা, এসব কাজ সকাল থেকেই করছে পুলিশ।

আরও পড়ুন: মন খারাপের রাত ‘বিজয়া দশমী’, তবে জানেন কেন বলা হয় ‘বিজয়া দশমী’? উত্তর ভারতে কেন এই দিন দশেরা?
লালবাজার সূত্রে খবর শহর কলকাতার অনেক ঠাকুর এমন রয়েছে, যেগুলিকে আগামী মঙ্গলবার পর্যন্তও রাখা হতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত গঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতে নিরঞ্জনের বন্দোবস্ত থাকছে। সেই দিনই আবার রেড রোডে রয়েছে পুজোর গ্র্যান্ড কার্নিভাল। সেখানে অংশ নেওয়ার পরেই বিসর্জন হবে বহু প্রতিমা। পুলিশ জানিয়েছে শনিবার ২৫০টির বেশি দুর্গা নিরঞ্জন হয়ে গিয়েছে, তবে তাঁর মধ্যে সিংহভাগটাই বাড়ির ঠাকুর। বারোয়ারি পুজোর বিসর্জন তুলনামূলকভাবে আজ অনেক বেশি হচ্ছে। এ বার প্রতিমা বিসর্জনের জন্য শহরের ৬৯টি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। যার মধ্যে গঙ্গার ঘাটের সংখ্যা ২৪টি। বাকিগুলি পুকুর বা জলাশয়। ২৯টি ঘাটে থাকছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তাঁদের সঙ্গে থাকবে নৌকা। যাতে নদীবক্ষে বা জলাশয়ে প্রয়োজন মতো দ্রুত নজরদারি চালানো যায়।
আরও পড়ুন: ফের গণইস্তফা, কল্যাণী জেএনএম হাসপাতালে ৭৭ জন সিনিয়র চিকিৎসকের ইস্তফাপত্র রেজিস্টারকে
বাজেকদমতলা ঘাট এবং রিভার ট্র্যাফিক পুলিশের জেটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। নদীর ঘাটে যাতে মহিলারা কোনও সমস্যায় পড়লে দ্রুত সাহায্য পান তার জন্য ১৪টি ঘাটে দুজন করে মহিলা পুলিশ কর্মী রাখা হচ্ছে। বিকেলের দিকে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের জন্য বেরোনোয় যানজট সামলানোর দায়িত্বে থাকা এক পুলিশ অফিসারের থেকে জানা গিয়েছে শহরের রাস্তায় কোনও রকম ডিজে চালানো যাবে না। সংলগ্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে হাজারের বেশি অতিরিক্ত পুলিশকর্মী। যা আগামী মঙ্গলবার পর্যন্ত মোতায়েন থাকবে। তারাই এই বিষয়গুকিতে নজর রাখছেন। তবে এসবের মধ্যে রয়েছে পুলিশের শেষ পরীক্ষা মকঙ্গলবারই। রেড রোডে কার্নিভাল এই মুহূর্তে বিশ্বের প্রথম পাঁচটি রোড শোয়ের মধ্যে একটি। কার্যত বাঁধ ভাঙা ভিড় হবে আসা করা হচ্ছে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
দুর্গা-অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, মন্দির তৈরির দায়িত্ব কাদের?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ