Home » চার্জশিটে মূল অভিযুক্ত একজন! খুশি নন নাগরিক সমাজ, এবার মিছিল সিজিওতে

চার্জশিটে মূল অভিযুক্ত একজন! খুশি নন নাগরিক সমাজ, এবার মিছিল সিজিওতে

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর: আরজি কাণ্ডের সুবিচারের দাবিতে এবার নিশানায় সিবিআই। শনিবার সিজিওতে অভিযান করেছে শহর কলকাতার নাগরিক সমাজ। একাধিক নাগরিক মঞ্চের উদ্যোগে হচ্ছে এই মহাঅভিযান। সপ্তাহের শুরুতেই শিয়ালদহ আদালতে সিবিআই আরজি কর কাণ্ডের চার্জশিট পেশ করেছে। সেখানে মূল অভিযুক্ত হিসাবে এক জনের কথাই উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে হল সঞ্জয় রায়, যাকে ঘটনার দিনেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কার্যত শেষ দু’মাস তদন্ত করে সিবিআই নতুন কি আপডেট দিতে পেরেছে তদন্তে। এই নিয়েই এবার নাগরিক সমাজের কড়া প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ফের রাস্তায় নামলেন সাধারণ মানুষেরা। পোস্টার, প্ল্যাকার্ট হাতে সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হচ্ছে একাধিক নাগরিক মঞ্চের।

আরও পড়ুন: অনশনে যোগদান আরও দু’ই জুনিয়র চিকিৎসকের, অষ্টম দিনে শারীরিক অবস্থা তলানিতে

আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে শনিবার প্রায় একশোটি নাগরিক মঞ্চ যৌথ ভাবে এই কর্মসূচির ডাক দিয়েছিল। মিছিলের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিধাননগরের পুলিশ। সিজিওতে প্রবেশের আগেই ব্যারিকেট দিয়ে আটকে দেওয়ায় হয় আন্দোলনকারীদের। এদিন কোনও রকম উৎশৃঙ্খলা না দেখিয়ে ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানেই গানে, স্লোগানে চলতে থাকে প্রতিবাদ। প্রতিবাদের মধ্যেই আন্দোলনকারীদের এক কর্মকর্তা পুলিশের অনুমতি নিয়ে সিজিওর ভিতরে গিয়ে পত্র জমা দিয়ে এসেছে।

আরও পড়ুন: ঢাকার পুজো মন্ডপে পেট্রোল বোমা! নাশকতার অভিযোগে এড়িয়ে যাওয়ার চেষ্টা পুলিশের

প্রসঙ্গত, পুজোর মধ্যে এটা সিবিআই দফতরে দ্বিতীয় বারের মিছিল। এর আগে গত বুধবার দু’টি চিকিৎসক সংগঠন এবং নার্সদের একটি সংগঠন মিলিত ভাবে সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছিল। বলা দরকার, সিবিআইয়ের চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে এক জনেরই নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অন্যতম অপরাধী হিসাবে যাকে সন্দেহ করা হয়েছিল, সেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমান পায়নি সিবিআই। শুধুমাত্র তথ্যপ্রমান লোপাট ও আর্থিক তছরুপির কিছু তথ্য রয়েছে সিবিআইয়ের কাছে। তাই ধর্ষণকাণ্ডের চার্জশিটে নাম নেই সন্দীপের। এই চার্জশিটের বিষয়বস্তু প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে রাজ্যের অতিসাধারনেরা। তাই তদন্তে গতি আনতে সিবিআইয়ের ওপর চাপে বাড়াতে এবার সিজিওতে আন্দোলন করছে চাই নাগরিক সমাজের।

About Post Author