সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: ধর্ষণের মামলায় নজির গড়া শর্তে জামিন পেল অভিযুক্ত। উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার শর্ত হিসাবে আদালত জানিয়েছে, তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবেন অভিযুক্ত এবং সদ্যোজাতের দায়িত্বও নেবেন। এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্ত এই মুহূর্তে চর্চিত বিষয় গোটা রাজ্যজুড়ে। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণন পহলের আরও নির্দেশ, জামিনে মুক্তির ছ’মাসের মধ্যে সদ্যোজাতের নামে ব্যাঙ্কে দু’লাখ টাকার একটি স্থায়ী আমানত খুলতে হবে জামিনে মুক্তি পাওয়া ওই অভিযুক্তকে, অন্যথায় তাঁকে আবার জেলে ভরে দেওয়া হতে পারে।
ঘন্টনায় নাবালিকার পরিবারের অভিযোগ ছিল, তরুণীকে ধর্ষণ করা হয়েছে। পরিবারের অভিজিগ পেয়ে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, নির্যাতিতা নাবালিকা নন। হাড় পরীক্ষার রিপোর্ট তুলে ধরে আইনজীবীর জানান, নির্যাতিতার বয়স ১৮ বছর হয়ে গিয়েছে। এরপর ধর্ষণের অভিযোগও অস্বীকার করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে মামলা লঘুকরনের চেষ্টা করেছিলেন অভিযুক্তের আইনজীবী।
আরও পড়ুন: ফের নারী নির্যাতনের অভিযোগ বসিরহাটে, ভিলেজ পুলিশ সহ গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
এদিন অভিযুক্তের আইনজীবী জামিনের জন্য অনুরোধ করে আদালতকে জানান, অভিযুক্ত নির্যাতিতাকে বিয়ে করতে রাজি। শুধু তাই নয় জামিনের পরিবর্তে নির্যাতিতার সদ্যোজাত সন্তানের দায়িত্বও নিতে প্রস্তুত সে। জামিন মিললে অভিযুক্ত তাঁর স্বাধীনতার অপব্যবহারও করবেন না বলে আদালতে জানান তাঁর আইনজীবী। সেই শর্তে নির্যাতিতার পরিবারও সম্মতি প্রকাশ করেছে। কার্যত, দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতির মন্তব্য, “এই ধরনের কেসে কোন ঘটনাটি নির্যাতন, কোনটি দুপক্ষের সম্মতিতে হয়েছে, বিবেচনা করা মুশকিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হল, যাতে দুপক্ষের সঙ্গেই অবিচার না করা হয়।” বুধবার অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?