সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: বসিরহাটের সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে ভোটের আগে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। ইদিন ফের সেই অঞ্চলেই ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শুধু যৌন নির্যাতন নয়, তার সঙ্গে জবরদস্তি ৪৬ হাজার টাকা হাতিয়েও নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে পুলিশ।

আরও পড়ুন: RG Kar Medical College: আইনশৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ, ৫ জনের বেশি জমায়েতে ‘না’ লালবাজারের
ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে বছর ২৩-এর যুবতী বাবার সঙ্গে হাকিমপুর বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে স্বরূপদহ সীমান্তে ঘোরাফেরা করছিলেন। সেই সময় কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছে কাগজপত্র দেখতে চান। নির্যাতিতারা আদতে বাংলার আদি বাসিন্দা নয়, তাঁরা কর্ণাটক থেকে এসেছেন। অভিযুক্তরা কাগজ দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি। তার পর ওই তরুণী ও তাঁর বাবার কাছে মোটা টাকা দাবি করা হয়, টাকা দিতে না চাইলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বাবা বাঁধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। শেষে বাধ্য হয়েই অত্যাচারীদের হাত থেকে রেহাই পেতে ৪৬০০০ দিয়েছেন বলে পুলিশকে জানান নির্যাতিতার বাবা।
ওই ভিলেজ পুলিশ ও সিভিক ভিলেনটিয়ার হাত থেকে রেহাই পেতেই সোজা স্বরূপনগর থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার ও তাঁর বাবা। অভিযোগ পেয়েই দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে স্বরুপনগর থানার পুলিশ। এর পরেই প্রাথমিক তদন্তে শুরু করে দিয়েছে পুলিশ। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে উঠছে একাধিক প্রশ্নও। ওই যুবতী ও তার বাবা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই কর্ণাটক থেকে সোজা স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে কীভাবে এলেন? কেনই বা তাঁরা রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন? পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর