সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: লক্ষীপুজোর দিনেই কেন্দ্রীয় কর্মচারীদের ঘরে প্রবেশ করল ধনলক্ষী। তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় উচ্ছসিত কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা আগেই শোনা গিয়েছে। দীপাবলির আগে তা করবে বলে জানিয়ে, কোজাগরী লক্ষী পুজোর দিনেই সেই ঘোষণা কার্যকর করা হল। কেন্দ্রীয় কর্মচারীরা এত দিন ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। ৩ শতাংশ বেড়ে এখন তা দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

আরও পড়ুন: Murshidabad Shootout: ফের শুটআউট রাজ্যে, মুর্শিদাবাদে ঝাঁজরা ব্যবসায়ীর দেহ
বাংলার রাজ্য সরকারের কর্মচারীরা আগাগোড়াই কেন্দ্রের সুযোগ সুবিধা নিয়ে হা হুতাশ করে আসছে। তার ওপর ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বেড়ে গেল অনেকটাই। আগেই ৩৬ শতাংশ ছিল যে ব্যবধান এখন তা গিয়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ।
আরও পড়ুন: RG Kar Medical College: আইনশৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ, ৫ জনের বেশি জমায়েতে ‘না’ লালবাজারের
প্রসঙ্গত, চলতি বছরেই এপ্রিলে শেষ বার ডিএ বৃদ্ধি হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের। গত বছরের ডিসেম্বরে পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে এপ্রিল মাস থেকে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা অনুযায়ী ডিএ বাড়ানোও হয়েছিল ৪ শতাংশ। তবে রাজ্য সরকারের কর্মচারীদের প্রথম থেকেই দাবি কেন্দ্রের সমান হারে ডিএ বাড়াতে হবে। সেই দাবি নিয়ে সরকারি কর্মচারীদের সম্মিলিত সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হয়েছে। ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলারও এখনও নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে। তার মধ্যে গদের উপর বিষফোঁড়া। এদিন ফের কেন্দ্রের ডিএ বৃদ্ধিতে চিন্তার ভাঁজ রাজ্য সরকারের কপালে।


More Stories
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ