সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবরঃ আরজি কর কাণ্ডের রেশ কাটেনি। এই পরিস্থিতিতে নদিয়ার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তরুণী খুনের রহস্যের কিনারা করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে। পাশাপাশি সাহায্য নেওয়া হচ্ছে রাজ্য গোয়েন্দা বিভাগ বা সিআইডির। সিটের দায়িত্বে থাকবেন কৃষ্ণনগরের পুলিশ জেলার অমরনাথ।

আরও পড়়ুনঃ Assam Accord: অসম চুক্তি নাগরিকত্ব আইনে বৈধ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
সাংবাদিকদের সামনে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাবে না। নির্যাতিতার ময়নাতদন্ত (Post Mortem) প্রক্রিয়া চলছে। ম্যাজিসট্রেট সেখানে উপস্থিত রয়েছেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর এই ঘটনার পিছনের কারণ বিস্তারিত বলা যাবে। রাজ্যের তরফে এসপির নেতৃত্বে সিট ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। একই সঙ্গে সিআইডিও ঘটনার তদন্ত করবে। তদন্তে এই ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সত্য প্রকাশ হবে বলে মনে হচ্ছে।” বৃহস্পতিবারই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি, এডিজি ও সিআইডি-র ফরেন্সিক টিম। অ্যাডিশনাল এসপি, ডিএসপি সহ পুলিশের একাধিক আধিকারিকেরাও এদিন ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম।
আরও পড়়ুনঃ Krishnanagar Case: কৃষ্ণনগর কাণ্ডে গ্রেফতার মৃতার প্রেমিক, ধর্ষণ না আত্মহত্যা দ্বন্দ্বে পুলিশ
আরও পড়ুনঃ ফের নারী নির্যাতনের অভিযোগ বসিরহাটে, ভিলেজ পুলিশ সহ গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
প্রসঙ্গত, বুধবার সকালে কৃষ্ণনগরে এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কৃষ্ণনগরের রামকৃষ্ণপাড়ায় পুলিশ সুপারের অফিসের ৫০০ মিটার দূরে দেহ উদ্ধার হওয়ায় এলাকার নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়ে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে দফায় দফায় বিক্ষোভ দেখায় জনতা। এমনকি পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার গুরুতর অভিযোগ তোলে স্থানীয়রা। পরিবার দাবি করে তাঁদের মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের দাবি মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘নির্যাতিতা’র দেহের ময়নাতদন্ত হয়। ঘটনার তদন্তে গতি আনতে এ বার আরও বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য প্রশাসন।


More Stories
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের