সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ বাদে সমস্ত দাবি পূরণ করতে রাজি মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অনুরোধে ফের বৈঠকে বসার সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল পাঁচটায় এই নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের সর্বাধিক দশ জন প্রতিনিধি নিয়ে নিজের অফিসেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে শনিবারই স্পষ্ট বার্তা সব দাবি মানা হবে, স্বাস্থ্য সচিবের অপসারণ নয়।

আরও পড়ুন: RG Kar Case: ধর্মতলায় অনশনে যোগ দিলেন চৈতী, বিদিপ্তা, দেবলীনারা
ধর্মতলায় অনশনরত চিকিৎসকেরা বারবার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে এসে কথা বলতে হবে। সন্ধে পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তাঁরা। হুঁশিয়ারি দিয়েছিলেন এর মধ্যে উনি না এলে সোমেই হবে স্বাস্থ্য ধর্মঘট। শনিবার দুপুর গড়াতেই অনশন মঞ্চে হাজির হন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সেখানেই মুখ্যসচিব মনোজ পন্থ মারফত মুখ্যমন্ত্রী কথা বলেছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। এক ঘন্টার সেই ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের দশ দফা দাবি জানতে চাইলে তাঁরা আট দফা দাবি প্রকাশ করেছেন ও দু’দফা দাবি বৈঠকের টেবিলে বসে বলার কথা বলেছেন। উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্য সচিব নায়ারণ স্বরূপ নিগমের অপসারণ কোন মূল্যেই মেনে নেবেন না তিনি। বাকি সব দাবি মেনে নিতে রাজি সরকার।
প্রসঙ্গত, কত কিয়েকদিন ধরে জুনিয়র চিকিৎসকদের যে আমৃত্যু অনশন চলছে, তা বন্ধ করার জন্য তৎপর রাজ্য সরকার। এর আগে পুলিশ একাধিকবার তাঁদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অনশন প্রত্যাহার করতে বলেছে। তবে পুলিশের আর্জি উড়িয়ে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, দশ দফা দাবি না মানলে কাজে ফিরবেন না তাঁরা। সেই মর্মেই মুখ্যমন্ত্রীকে সরাসরি কথা বলার দাবি জানিয়েছিলেন তাঁরা। এদিন ফোনে সেই দাবি পূর্ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনশনরত চিকিৎসকদের কাজে হাসপাতালে ফেরাতে, রাজ্যে চিকিৎসার অচলাবস্থা দূর করতে এবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবিগুলি পূরণের পর্যাপ্ত সময় দিতে হবে সরকারকে।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি