Home » শিশুকে যৌন হেনস্থা কাটোয়ায়, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে

শিশুকে যৌন হেনস্থা কাটোয়ায়, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: দুধের দাঁত ভাঙা দুরস্ত, এখনও ভালো করে ওঠেনি, তাঁর আগেই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায় এক শিশুর পরিবারের অভিযোগ, বিস্কুটের লোভ দেখিয়ে অভিযুক্ত তাঁদের মেয়েকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁর যৌনাঙ্গে আপত্তিকরভাবে স্পর্শ করেন। যার জেরে শিশুর শরীরের ওই স্থানে রক্তের দাগও মিলেছে। শিশুর পরিবারের অভিযোগ পেয়েই পুলিশ প্রতিবেশী ওই পৌঢ়কে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ Dhupguri: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাবালককে বাঁচাল ধূপগুড়ির ডাক্তার, প্রশংসার ঝড় এলাকায়

থানায় অভিযোগ জানাতে এসে নিগৃহীত শিশুটির মা রাগে ও কান্নায় ভেঙে পড়েছেন। একফোঁটা খুদের সঙ্গে অমানবিক আচরণের শাস্তি চেয়ে পুলিশকে তিনি জানান, শনিবার দুপুরে তাঁর বাচ্চা মেয়েটিকে বিস্কুট দেবেন বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশী ওই প্রৌঢ়। তাঁদের বাড়ির পাশেই অভিযুক্তের বাড়ি, কার্যত কোনও বাঁধা দেয়নি শিশুটির মা। শুধু তাঁর মেয়েই নয় সঙ্গে ওই পৌঢ় ডেকে নিয়ে গিয়েছিলেন আরও একটি বাচ্চা মেয়েকে। অভিযুক্তের বাড়িতে সেই কেউ ছিল না। সেই সময়েই তাঁর কন্যার যৌনাঙ্গে হাত দেন প্রৌঢ়। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি শুরু করে। মা কাছে ডেকে কারণ জানতে চাইলে,মেয়ের থেকে বিষয়টি জানতে পারেন তিনি। বিষয়টির বিহীত করতে আরও প্রতিবেশীদের জানায় নির্যাতিত শিশুর মা। জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ঘিরে ধরেন। তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় কাটোয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসেই আগে শিশুটিকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠান। সেখানেই জরুরী বিভাগে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুনঃ RG Kar Case: ধর্মতলায় অনশনে যোগ দিলেন চৈতী, বিদিপ্তা, দেবলীনারা

আরও পড়ুনঃ GST Rules and Health Insurance: বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের, জীবন অ স্বাস্থ্য বিমায় আর থাকছে না জিএসটি

এরপর ঘটনাস্থল থেকেই তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। নাবালিকা শিশুকে যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে পৌড়ের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সেই অনুযায়ী মামলার ধারা যোগ করা হয়েছে। এই বিষয়ে কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তবে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। ঘটনার তদন্ত দেখা শুরু করেছে পুলিশ।” রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে।

About Post Author