সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবরঃ লোকসভায় তুলকালাম। দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূল-বিজেপি তুমুল বচসা বাঁধে। সংবাদ সংস্থার সূত্রের খবর, ওয়াকফ বিল নিয়ে আলোচনার মধ্যেই কাঁচের বোতল ছুড়ে মারেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই বোতলের ভাঙা অংশে জখম হন তিনি নিজেও। কল্যাণের বুড়ো আঙুল ও তর্জনীতে চোট লাগে।

মঙ্গলবার লোকসভায় সংসদীয় কমিটির বৈঠক বসেছিল । আলোচনা চলছিল ওয়াকফ বিল প্রসঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলোচনার মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুজনে। তাঁদের বিতণ্ডা চরমে পৌঁছয়। তখনই ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে কাঁচের বোতল টেবিলে ছুঁড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ। সেই বোতলের কাঁচ ভেঙে হাত কেটে যায় কল্যাণের। বিজেপি সাংসদরা অভিযোগ করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোতলটি চেয়ারম্যানের ডেস্কের দিকেও ছুড়ে মারার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুনঃ Madrasa: বন্ধ হচ্ছে না মাদ্রাসায় আর্থিক সাহায্য, কমিশনের নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আরও পড়ুনঃ Delhi Bomb Blast: ১০ ফুট পর্যন্ত ছড়িয়েছে শকওয়েভ, দিল্লির বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্য
এই ঘটনার পর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে শ্রীরামপুরের চারবারের সাংসদের হাতে মোট চারটি সেলাই পড়েছে। এরপর, বৈঠকের ঘরে ফিরে আসেন তিনি। এক ভিডিও-তে দেখা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে বৈঠক থেকে বার করে নিয়ে যাচ্ছেন এআইমিম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে লোকসভার যৌথ কমিটি গঠন করা হয়েছে। ওয়াকফ বিল নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবীদের একটি দলের মতামত শুনছিল কমিটি। সেই সময়ই বিরোধীদের পক্ষ থেকে বিল নিয়ে আপত্তি তোলা হয়। এই নিয়েই শুরু হয় বাক-বিতণ্ডা। একটি সূত্রের দাবি, এই আচরণের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কমিটি থেকে বরখাস্ত করা হতে পারে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি