Home » ফিল্মি কায়দায় বারাসাত থেকে ভিনরাজ্যের অপরাধী গ্রেফতার

ফিল্মি কায়দায় বারাসাত থেকে ভিনরাজ্যের অপরাধী গ্রেফতার

দীপ সেন, সময় কলকাতা, ২৪ অক্টোবর : ভিন জেলার অপরাধে যুক্ত ভিনরাজ্যের অপরাধী গ্রেফতার উত্তর চব্বিশ পরগনায় । বিহার থেকে বঙ্গে এসে যুবক দিব্যি বিস্তার করেছিল প্রতারণা ও সমাজবিরোধী কর্মকাণ্ডের ডানা ।নিস্তার মিলল না ভিন জেলায় পালিয়ে এসেও। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করলেও রেহাই মিলল না। বিরাট এক প্রতারণা ফাঁস । মুর্শিদাবাদের কলেজে ভর্তি করানোর নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগে বিহারের অবিনাশ সিংকে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে।

যেন বলিউডের ফিল্ম। আর ফিল্মি কায়দাতেই বুধবার রাতে বারাসাতে এক যুবককে পাকড়াও করল পুলিশ। যুবকের নামে মুর্শিদাবাদে কলেজে ভর্তি করানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ। অভিযুক্ত বারাসাতে ঘর ভাড়া নিয়ে ঘাপটি মেরে বসেছিল বিহারের অবিনাশ সিং। ফিল্মি কায়দায় ভিনরাজ্যের অপরাধী গ্রেফতার ঘিরে কলোনি মোড় সংলগ্ন এলাকায় ইষৎ চাঞ্চল্য দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

জানা গিয়েছে,মুর্শিদাবাদের কলেজে ভর্তি করানোর নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ছাড়াও একাধিক সমাজবিরোধী কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বিহারের বাসিন্দা অবিনাশের বিরুদ্ধে । এই গুণধরকেই বারাসাতের কলোনী মোড় লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ। পাইওনিয়ার পার্কের ফ্ল্যাট ঘিরে রেখে বারাসাত থানার পুলিশের সহযোগিতায় ওই প্রতারককে গ্রেফতার করে মুর্শিদাবাদ নিয়ে যায় মুর্শিদাবাদ পুলিশ। সূত্রের খবর, মুর্শিদাবাদ পুলিশের একটি দল বারাসাতে এসে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই অ্যাকশন। ফিল্মি কায়দায় গুণধরকে পাকড়াও করে পুলিশ।  ভিন রাজ্যের বাসিন্দা অবিনাশের সঙ্গে আর কে কে যুক্ত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে অবিনাশ সিংকে রীতিমত সন্দেহভাজন বলেই মনে করছে তদন্তকারী দল । অন্য এবং বৃহৎ  অপরাধের সঙ্গে তার যোগসাজস থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।।

আরও পড়ুন বারাসাতের কালীপুজো : বারাসাত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের লক্ষ্য

About Post Author