সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: বিমানের পর খলিস্তানিদের নিশানায় অযোধ্যার রামমন্দির! হিন্দুদের আরাধ্য দেবতা রামের এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিওর মাধ্যমে এই হুমকি বার্তা দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ্য করা হয়েছে আগামী ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রামমন্দিরে।

আরও পড়ুন: মনখারাপের দিন : কাটোয়ার মুহুরীবাড়ির মা জগদ্ধাত্রী নিরঞ্জন
হুঁশিয়ারি মূলক ওই ভিডিও বার্তায় পান্নুন বলেছেন, অযোধ্যা এখন ভারতে হিন্দুত্ববাদের ভীত। সেই ভীতই তাঁরা কাঁপিয়ে দেবে। শুধু রামমন্দির নয় দেশের একাধিক হিন্দু মন্দিরের উড়িয়ে দেওয়ার কোথাও বলা হয়েছে ওই ভিডিও বার্তায়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করছেন এমন একটি ছবি। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্যকেও হুমকি দিতে দেখা দিয়েছে পান্নুনকে। খলিস্তানি জঙ্গির বার্তা, ‘কানাডায় বাস করেও ভারতীয় বংশোদ্ভূত একাধিক ব্যক্তি নরেন্দ্র মোদির বিচার ধারা নিয়ে চলেন। তাঁদের জন্য স্পষ্ট বার্তা, কানাডার প্রতি সৎ না হলে দেশ ছেড়ে চলে যান।
আরও পড়ুন: Mohun Bagan: Mohun Bagan: ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মোহনবাগানের
সূত্রের খবর, এই ভিডিও শুট করা হয়েছে কানাডার ব্রাম্পটনে। যেখানে কিছুদিন আগেই হামলা চালিয়েছিল খলিস্তানি সমর্থকরা। বিদেশের মাটিতে বসে পান্নুনের এমন হুমকি অবশ্য প্রথমবার নয়, এর আগে এয়ার ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছিল এই খলিস্তানি জঙ্গি। এক ভিডিও বার্তায় শিখ দাঙ্গার ৪০ তম বর্ষপূর্তির প্রসঙ্গ তুলে খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা পান্নুন বলে, ‘১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন না। এটা শিখ নরসংহারের ৪০ তম বর্ষপূর্তি। ফলে এই সময় এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে।’


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭