Home » Shakib Khan: বাংলাদেশে মুক্তি পেল শাকিব খানের ‘দরদ’, ভারতে কবে মুক্তি?

Shakib Khan: বাংলাদেশে মুক্তি পেল শাকিব খানের ‘দরদ’, ভারতে কবে মুক্তি?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বরঃ বাংলাদেশের বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে উপরের সারিতে রয়েছেন শাকিব খান। দুই বাংলায় এই নায়কের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। গত ইদে শাকিব অভিনীত তুফান বক্সঅফিসে তুফান তুলেছিল। আর এ বার মুক্তি পেল তাঁর নতুন ছবি দরদ । শুক্রবার বাংলাদেশের মোট ৮৪ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের এটাই প্রথম বড় বাজেটের ছবি। তবে ওপার বাংলায় মুক্তি পেলেও এখনই এপার বাংলায় ছবি মুক্তি পাচ্ছে না। কেন? আর কবেই বা মুক্তি পাবে? এই সব তথ্য জানিয়েছেন ছবির পরিচালক অনন্য মামুন।

বাংলাদেশের ছবি হলেও ভারতের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে দরদ । উত্তরপ্রদেশের বারাণসী ও এলাহাবাদে ছবির শ্যুটিং হয়েছে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ওপার বাংলার ভাইজান শাকিব খান। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও ছবিতে রয়েছেন এপার বাংলার একাধিক কলাকুশলী। তাঁদের মধ্যে অন্যতম হলেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও রাজেশ শর্মা। যদিও রাজেশ শর্মা বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন। সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশনে ভরপুর এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা।

আরও পড়ুনঃ Ranji Trophy: এক ইনিংসে দশ উইকেট নিয়ে নজির হরিয়ানার পেসারের

বাংলাদেশে মোট ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। শুধু তাই নয় ২১ টি দেশে একই দিনে মুক্তি পাবে এই ছবি। তবে শাকিব খানের ভারতীয় অনুরাগীদের জন্য খারাপ খবর। আপাতত এই ছবি ভারতে মুক্তি পাবেনা। পরিচালক জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা ছিল ছবি দুটি একইসঙ্গে দুই দেশে মুক্তি করানোর। কিন্তু পাইরেসি সংক্রান্ত সমস্যার জন্য এপার বাংলায় ছবির মুক্তি কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানিয়েছেন দু’সপ্তাহ পর ভারতে এই ছবি মুক্তি পাবে। ‘দরদ’ নিয়ে কতটা আশাবাদী পরিচালক অনন্য মামুন? পরিচালকের ভাষায়, “খুব ভাল প্রতিক্রিয়া। পর পর শো হাউসফুল হচ্ছে। আশা করছি ছবিটা নতুন নজির গড়বে। ভারতের প্রেক্ষাপটে ছবির গল্প বুনেছেন পরিচালক।’’ সাম্প্রতিক অতীতে বাংলাদেশি ছবি এদেশে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে অনন্য তাঁর ছবি নিয়ে আশাবাদী। তাঁর যুক্তি, গল্পটা ভারতের। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতারাও রয়েছেন। সর্বভারতীয় স্তরে ছবিটা মুক্তি পাবে। তাই মনে হচ্ছে দর্শক ছবিটা দেখবেন।

About Post Author