সময় কলকাতা ডেস্ক, ১৮ নভেম্বর: আপ ছাড়ার পর কৈলাস যে বিজেপিতে যাবেন, এমন রব আগেই উঠেছিল। সোমবার যাবতীয় জল্পনা উড়িয়ে পদ্ম শিবিরে নাম লেখানেন আন্না হাজারের আন্দোলন সঙ্গী তথা আপ সরকারের মন্ত্রী কৈলাস গেহলট। বিজেপিতে যোগ দেওয়ার পর দলত্যাগের কারণ স্পষ্ট করে প্রথমবার মুখ খুললেন তিনি। দলত্যাগের জন্য তাঁর উপর ‘চাপ’ সৃষ্টি করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা উড়িয়ে দিলেন নিজেই।

আরও পড়ুনঃ এই পানীয় খেলেই হবে না সর্দিকাশি! যেতে হবে না ডাক্তারের কাছে
আপ সুপ্রিমো কেজরিওয়ালের সঙ্গে আবগারি দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ছিলেন কৈলাস। সেই তাঁকে ইডি সমনও করেছিল। সেই ঘটনার মাঝেই রবিবার আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান কৈলাস। নিজের পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘দিল্লিতে এখন বহু লজ্জার বিতর্ক সামনে চলে আসছে। যাতে নিজেকে প্রশ্ন করতে হচ্ছে, আমরা কি এখনও আম আদমি থাকায় বিশ্বাস রাখি?’ চিঠিতে দিল্লির মন্ত্রী বলেন, ‘আপ সরকার যেভাবে কেন্দ্রের সঙ্গে নিত্য ঝামেলা করে চলেছে, তাতে মানুষের উন্নয়ন সম্ভব নয়। সরকার বেশিরভাগ সময় ব্যয় করছে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে। এভাবে মানুষের চাহিদা পূরণ হয় না। তাই কোনও বিকল্প না দেখেই আমাকে আপ ছাড়তে হল।’
আরও পড়ুনঃ France Vs Italy: এমবাপ্পে ছাড়াই ইতালি জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
রাজনৈতিক মহলে জল্পনা শোনা যাচ্ছে, নিজের প্রাক্তন দল আম আদমির পার্টির বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি বিজেপির চাপে পড়ে তিনি গেরুয়া শিবিরের যোগদান করেছেন কৈলাশ। এর আগে ইডি এবং আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়েছিল। একেরপর এক কেন্দ্রীয় তদনকারী বাহিনীর জেরার মুখ থেকে পেতেই কেন্দ্র ক্ষমতায় থাকা পার্টিতে যোগ দিয়েছেন তিনি, এই অভিযোগ সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়েছেন দিল্লির মন্ত্রী। এ বিষয়ে সোমবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “আপ ছাড়া আমার পক্ষে সহজ ছিল নয়া। একেবারে প্রথম দিন থেকে আপের সঙ্গে ছিলাম আমি। আন্না হাজারের আন্দোলনেও যুক্ত ছিলাম। অনেকে মনে করছেন রাতারাতি সিদ্ধান্ত নিয়েছি। কিংবা কোনও চাপের মুখে পড়ে আপ ছেড়েছি। আমি তাঁদের বলতে চাই, কোনও চাপ ছিল না।”
কৈলাশের মত নেতার আপ ছেড়ে দেওয়া হতাশ অরবিন্দ কেজরিওয়াল। এই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে আপ প্রধান জানান “ওঁ এখন মুক্ত, যেখানে ইচ্ছে যেতে পারেন।


More Stories
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের
অভিষেকের অফিসে ভাঙচুর
স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে