Home » কেন মুখ্যমন্ত্রীর দফতরে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে ক্ষুব্ধ মমতা, আলুর দামে রাশ টানতে নয়া পদক্ষেপ

কেন মুখ্যমন্ত্রীর দফতরে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে ক্ষুব্ধ মমতা, আলুর দামে রাশ টানতে নয়া পদক্ষেপ

সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বর: রাজ্যে আলুর দাম আকাশছোঁয়া, এরই মধ্যে হু হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিনরাজ্যে। যার জেরেই দাম কমানো সম্ভব হচ্ছিল না। আলু পাচারের খবর কানে আসতেই এবার সরব মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তাঁর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রীর দফতরে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? এবার তাতে রাশ টানতে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে। একই সঙ্গে রাজ্য প্রধানের ঘোষণা আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হল।

শুধু আলুর রপ্তানি বন্ধ রাখা নয়, এদিন নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্থানীয় থানার পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিনরাজ্যে রপ্তানি হচ্ছে। সেই কারণে এদিন টাস্ক ফোর্সের সিদ্ধান্ত। এবার পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে অভিযান চালাবেন টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন সকালেও বাজার পরিদর্শন করে তাঁদের পর্যবেক্ষণ, সবজির দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও পড়ুন:মরশুম পরিবর্তনের জেরে সর্দি-কাশি, তার থেকে মাথা ব্যাথা! কিভাবে এড়াবেন? জেনে নিন তিন টোটকা …

তবে দুশ্চিন্তা কমেনি আলুর দাম নিয়ে। এদিনের বৈঠকে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রানাথ কোলে জানান, আলু ব্যবসায়ী সমিতি প্রথমে ২৬ টাকা প্রতি কেজি বিক্রির সিদ্ধান্ত নিলেও, তা কার্যকর করা যায়নি। এখন তাঁরা আলু বিক্রি করছে ২৮ টাকা প্রতি কেজি দরে। এবার সেই আলু ভায়া হয়ে বাজারে বিক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে। খুচরো বিক্রেতারা আবার কিছু লাভ রেখে আমজনতাকে আলু বিক্রি করছে ৩৫ থেকে ৪০ টাকায়। যার জেরে গরিব মানুষের নাজেহাল অবস্থা। এদিকে আলু ছাড়া কোনও পদ রাঁধাও সম্ভব না।

আরও পড়ুন:Border-Gavaskar Trophy 2024-25: আইপিএলে কোন দলে খেলবেন পন্থ? ব্যাটিংয়ের ফাঁকে প্রাক্তন সতীর্থকে যা বললেন….

এখন পরিস্থিতি এই যে, সমিতি মাত্র ২ টাকা কম নিলে বাজারে সেই আলু বেশ অনেক টাকা কমে কিনতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার মুখ্যমন্ত্রী পিঁয়াজের দাম নিয়েও প্রশ্ন তুলেছিলেন। উষ্মা প্রকাশ করে তিনি জিজ্ঞেস করলেন, “নাসিক থেকে কেন এখনও আমদানি করতে হচ্ছে?” তবে এদিন পিঁয়াজের দাম নিয়ে আশ্বস্ত করল টাস্ক ফোর্স। তাঁদের মতে, পিঁয়াজ রাজ্যে ঢুকছে। খুব তাড়াতাড়ি বাজারিকরণ হলে দাম কমবে। সব মিলিয়ে টাস্ক ফোর্সের প্রতিশ্রুতি খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে লাগাম টানবে সরকার।

About Post Author