Home » অভিষেকেই বাজিমাত? গণনার শুরু থেকেই ওয়েনাড়ে এগিয়ে প্রিয়াঙ্কা

অভিষেকেই বাজিমাত? গণনার শুরু থেকেই ওয়েনাড়ে এগিয়ে প্রিয়াঙ্কা

সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর: অভিষেকেই কেল্লাফতে প্রিয়াঙ্কার! রাজনৈতিক জীবনের প্রথম লড়াইতেই বাজিমাতের পথে অগ্রসর রাজীব গান্ধীর কন্যা। দাদা রাহুল গাঁধীর ছেড়ে যাওয়া কেরলের ওয়েনাড আসনে দাঁড়িয়ে আজ ভোট গণনার দিন বেলা ১১টার পর শেষ আপডেট অনুযায়ী ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে এবারের শীতকালীন অধিবেশনেই সংসদে দাদার পাশে দেখা যেতে পারে প্রিয়ঙ্কাকে।

আরও পড়ুন: রিল বানাতে গিয়ে গুলি বন্ধুর মাথায়! মালদহে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র

ঠাকুমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাবাও রাজীব গান্ধীও প্রাক্তন প্রধানমন্ত্রী। দাদা রাহুল গান্ধী দেশের প্রধান বিরোধী দলনেতা। এমন ঐতিহ্যবাহী পরিবারে জন্মানোর ছোটবেলা থেকেই রাজনৈতিক প্রচার, সভায় অংশ নেওয়া থেকে বক্তব্য রাখার অভ্যাস আছে সোনিয়ার। তবে সরাসরি ময়দানে নেমে লড়াই করবেন কবে? সেই আশায় মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এবার মুখোমুখি ভোটের লড়াইয়ে নেমেই ছক্কা হাঁকালেন প্রিয়াঙ্কা। ৫২ বছর বয়সে নির্বাচনী রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েই জয়ের মুখে দাঁড়িয়ে তিনি।

আরও পড়ুন: মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি

ওয়েনাড় আসনে উপনির্বাচন ঘোষণা হতেই কংগ্রেসর তরফে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করা হয়। এই আসনে আগে বিরাজমান ছিলেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। সকাল ১০টা পর্যন্ত গণনায় প্রথম স্থানেই ছিলেন প্রিয়ঙ্কা। ১১ টার পর এগিয়ে ছিলেন দুই লক্ষাধিক ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যন মোকেরি। তিনি ১৪ হাজার ভোটে এগিয়ে। বিজেপি প্রার্থী নভ্যা হরিদাস ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে এই আসনে প্রিয়াঙ্কা বসা শুধু সময়ের অপেক্ষা।

About Post Author