সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর : বঙ্গে উপনির্বাচন ও নৈহাটি : উপনির্বাচনে বঙ্গে সবুজ ঝড়। সর্বত্র এগিয়ে তৃণমূল কংগ্রেস । বঙ্গে এবারের উপনির্বাচনে ছয়ে ছয় করার লক্ষ্যে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। সকাল এগারোটা পর্যন্ত প্রত্যেকটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল। বিপুল মার্জিনে জয়লাভ করেছেন সনত দে।
বঙ্গে ২০২৪ উপনির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে মাদারিহাটকে বেছে নেওয়া যেতে পারে। প্রাথমিক ফল গণনার পরে মাদারিহাটে ও এগিয়ে রয়েছে তৃণমূল। তথাপি বিধানসভা কেন্দ্রের মধ্যে নৈহাটির গুরুত্ব অপরিসীম। ইতিমধ্যেই নৈহাটি কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে।নৈহাটিতে ৪৮ হাজার ৮৭৯ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনত দে। অর্জুন -পার্থ যুদ্ধে লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিক জয়ী হওয়ার পরে নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতবে এমনটাই ধরে নেওয়া হয়েছিল। তথাপি ভোটের মার্জিন প্রায় পঞ্চাশ হাজার ছুঁয়ে যাবে এমনটা ভাবা যায় নি। নৈহাটি কেন্দ্র থেকে তৃণমূলের বড় মার্জিনে জয় তৃণমূল তথা পার্থ ভৌমিককে অনেকটাই স্বস্তি দেবে। কারণ নিয়ে দ্বিমত পোষণ করার জায়গা নেই। এই জয় যে পার্থ ভৌমিকের আরেকবার জয়।
এই কেন্দ্রে ২০২১ সালে জয়ী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। কিন্তু তাঁর জয়ের ব্যবধান ছিল ১৯ হাজারেরও কম। বিজেপির প্রার্থী ফাল্গুনী পাত্র সেবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। সেই তুলনায় এবার সনত দে বিজেপির রূপক মিত্র কে কার্যত অবলীলায় হারিয়ে তৃণমূলের হয়ে বিধায়কের আসন অলংকৃত করতে চলেছেন। পার্থ ভৌমিকের চেয়ে বেশি ভোট পেলেও এই জয় যত না সনত দে-র, তার চেয়েও বেশি পার্থ ভৌমিকের।২০২৪ উপনির্বাচনে ভোটের দিন রক্ত ঝরা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের নৈহাটি থেকে গেল তৃণমূলের দখলে। ২০২৬ সালের ভোটের দুবছর আগে উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ আসনটি পেয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিজেদের পায়ের তলায় মাটি আরও মজবুত করল তৃণমূল কংগ্রেস। পার্থ ভৌমিক ছিলেন, না থেকেও পার্থই রইলেন, আরও ছড়িয়ে দিলেন নিজের শাখা প্রশাখা ।।
আরও পড়ুন মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
বঙ্গে উপনির্বাচন ও নৈহাটি #বঙ্গে উপনির্বাচন ও নৈহাটি


More Stories
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?
ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে