Home » কলকাতায় ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের! সিলিন্ডার প্রতি সাড়ে ১৫ টাকা

কলকাতায় ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের! সিলিন্ডার প্রতি সাড়ে ১৫ টাকা

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর: মূল্যবৃদ্ধির সমস্যা জর্জরিত রাজ্য তথা দেশ। এরই মধ্যে কলকাতায় ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। এবার রোস্তোরাতে খেতে গেলেও প্রতি আইটেমে বেশি খরচ করতে হবে ক্রেতাদের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি সাড়ে ১৫ টাকা বেড়ে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াল ১৯২৭ টাকায়। আজ, ১ ডিসেম্বরের প্রথমে দিন থেকেই এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ চিন্ময় প্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেফতার আরও দুই সন্ন্যাসী! আগুনে ঘৃতাহুতি বাংলাদেশে

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পর থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার। বাণিজ্যিকের পর এবার রান্নার গ্যাসের দামও বাড়ার আশঙ্কা করছে অনেকে। এই মুহূর্তে কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা। ডিসেম্বর মাসেও এই দামেই রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে। কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চাপ পড়তে পারে হোটেল, রেস্তরাঁর মালিকদের উপর। তবে কি নিজেরা লোকসান করে ক্রেতাদের খাবার খাওয়াবেন হোটেল মালিকরা। একেবারেই তা নয়। গ্যাসের দাম বাড়লেও লাভের পরিমাণের সঙ্গে আপোস করবেন না তাঁরা। এই মূল্যবৃদ্ধির ফল ভুগতে হবে ক্রেতাদেরই। প্রতিটি খাদ্য দ্রব্যের দাম বাড়াবে হোটেল মালিকেরা। কার্যত রেস্তোরাঁ হোটেলে কিছু খেতে হলে বেশি টাকা খসবে আপনার পকেট থেকেও।

আরও পড়ুনঃ “ভারত সরকারের উচিত, হিন্দুদের বাঁচাতে…..!”, বাংলদেশ প্রসঙ্গে গর্জে উঠল আরএসএস

প্রতি মাসের প্রথম দিন থেকে রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের দাম পরিবর্তিত হয়ে থাকে। গত ন’মাস ধরে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি কলকাতায়। চারদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্যে গ্যাসের দাম হ্রাসের আশায় দিন গুনছেন সাধারণ মানুষ। মনে করা হয়েছিল, ডিসেম্বরে রান্নার গ্যাস কিছুটা সস্তা হতে পারে। কিন্তু তা হল না। রান্নার গ্যাসের দাম শেষ বার কমেছিল গত মার্চ মাসে। লোকসভা ভোটের মুখে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছিল ২০০ টাকা। তার পর ভোট মিটতেই দাম আর কমেনি।

About Post Author