সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর : জেল থেকে জামিনে ছাড়া পেয়েই অভিযোগকারিনীকে খুন করল অভিযুক্ত । নাদাক্কাভু পুলিশ শুক্রবার ( ২৯শে নভেম্বর) তামিলনাড়ুর কোজিকড় লাগোয়া শহরতলির ইরানহিপালম-এ একটি লজে প্রসাধনী বিক্রেতা এবং বিউটিশিয়ানকে হত্যার ঘটনায় চেন্নাই থেকে একজন প্রাইভেট বাস চালক ৩০ বয়সী আব্দুল সানুফ কে গ্রেফতার করেছে৷ মালাপ্পুরম জেলার পেরিন্থালমান্নার কাছে ভেট্টাথুরের বাসিন্দা ৩৩ বছর বয়সী ফাসিলা মঙ্গলবার ইরানহিপালমের ফাজ রেসিডেন্সিতে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
নাদাক্কাভু থানায় রুজু হওয়া মামলার তদন্তকারী ইন্সপেক্টর এন প্রজেশ বলেছেন, এই বছরের শুরুতে তার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার না করায় প্রতিশোধ নিতেই অভিযোগকারিণীকে খুন করেছে অভিযুক্ত। প্রজেশ এও বলেছেন, অভিযুক্ত ও অভিযোগকারিণী একসঙ্গে প্রায় এক বছর সময় কাটিয়েছিল। এ বছরের শুরুতে ফাসিলা সানুফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সানুফকে। ৮৩ দিন জেলে কাটানোর পরে সম্প্রতি সানুফ জামিনে জেল থেকে ছাড়া পায়। এর আগে সানুফ পালাক্কাদ-মালাপ্পুরম রুটে একটি ব্যক্তিগত যাত্রীবাহী বাস চালাত বলেই জানা গিয়েছে।
পুলিশ তদন্ত করে দেখেছে যে, অভিযুক্ত এবং ফাসিলা রবিবার লজে ওঠে , কিন্তু সানূফ সোমবার রাত থেকে বেপাত্তা হয়ে যায় । পরের দিন, লজের রিসেপশনিস্ট ফাসিলাকে তার ঘরে মৃত অবস্থায় দেখতে পান।
ময়নাতদন্তের পর শ্বাসরোধ মৃত্যুর কারণ বলে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে, নাদাক্কাভু পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর 103 (1) ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করেছে। লজের ঘরে শ্বাসকষ্টের অন্য কোনও সম্ভাব্য কারণ না থাকায় পুলিশ একটি হত্যা মামলা নথিভুক্ত করেছে।।
অভিযোগকারিনীকে খুন করল অভিযুক্ত #অভিযোগকারিনীকে_খুন_করল_অভিযুক্ত
আরও পড়ুন আলাদিনের আশ্চর্য প্রদীপ নিভিয়ে ইস্টবেঙ্গল যেন রবার্ট ব্রুস


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?