সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: নারী ও শিশুদের যৌন নির্যাতন বন্ধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে সরব তৃণমূল। এই নিয়ে শনিবার রাস্তায় নামতে চলেছে শাসকদলের কর্মীরা। সেই অবহেই ফের যৌন নির্যাতনের খবর উঠে এল বাংলায় নদিয়া জেলা থেকে। অভিযোগ, নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছে এক অ্যাম্বুল্যান্স চালক। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে টাকা দেওয়ার কথাও বলেছেন অভিযুক্ত। কথা না মানলে খুনের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার কল্যাণীতে। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই ওই অ্যাম্বুল্যান্স চালকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড
পুলিশ সূত্রে খবর, নদিয়া জেলার কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকা। বয়স ১৩ বছর। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের নাম রঘু সরকারের। নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে নাবালিকাকে পাশের বাড়িতে ধর্ষণ করেছে অভিযুক্ত। মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় সে। সঙ্গে হুমকি দেয়, মুখ খুললে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে। কিন্তু সাহস করে নাবালিকা পরিবারকে সব কথা জানালে তাঁরা তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার মেয়ের কাছে পুরো ঘটনা শোনার পর সেদিন রাতেই অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। থানায় যান প্রতিবেশীরাও। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সকলে। অভিযোগ পেয়েই আজ, শনিবার অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর, নির্যাতিতার বাড়িতে পৌঁছন কল্যাণী পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায়। তিনিও এ বিষয়ে ধিক্কার জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি