সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বরঃ গোটা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় অন্ধ্রপ্রদেশের চিতুর জেলার এই মন্দিরে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা শ্রীকৃষ্ণ দেবরায়ের আমলে তৈরি এই মন্দিরে প্রধান দেবতা রূপে তিরুপতি বালাজীর আরাধনা করা হয়। সম্প্রতি সেই মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক দানা বাঁধে। তারপর থেকে ধর্মের পাশাপাশি রাজনৈতিক চর্চারও মূল কেন্দ্রে চলে আসে এই মন্দির। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রাঙ্গনে দাঁড়িয়ে কোনওরকম রাজনৈতিক মতামত ব্যক্ত করাকে নিষিদ্ধ ঘোষণা করা হল। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?
আরও পড়ুনঃ মাত্র ২০০ টাকার বিনিময়ে উপকূলের গোপন তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার গুজরাটের যুবক
তিরুপতি তিরুমালা দেবস্থানমের পক্ষ থেকে শনিবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মন্দির পরিদর্শনে এসে রাজনৈতিক মন্তব্য করেছেন। মন্দির চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে তাঁরা বিভিন্ন রকম বিবৃতি দিয়েছেন। কটূ মন্তব্য করা থেকেও তাঁরা নিজেদের বিরত রাখেননি বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। তারফলে মন্দিরের আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও দাবি করা হয়েছে দেবস্থানমের পক্ষ থেকে। তাই এধরনের কার্যকলাপের বিরুদ্ধে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের