সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করায় তৎপর মমতা সহ রাজ্যের তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে শনিবার ডাক্তারদের সম্মেলনে দীর্ঘ্য বক্তৃতা রেখেছিলেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জী। এবার সেই বিলের সমর্থনে বলতে গিয়ে গিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। যার যেরে তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এদিন লাভলি বলেন, “আর জি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে রাত দখলের নামে ফুর্তি চলেছে। একদল নাচন-কোদন করছে।” এখানেই থেমে না থেকে লাভলির সংযোজন, “নির্যাতিতার বাবা-মায়ের যন্ত্রণা-আবেগ বিক্রি করা হচ্ছে।” তৃণমূল নেত্রীর এই বলেই মন্তব্যের প্রতিবাদে সরব হলেন বিরোধীরা।

আরও পড়ুন: বিধানসভায় মুখমুখি মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, বোসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মমতা
আরজি কর কাণ্ডের পর এরাজ্যে শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। যার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। এবার রাজ্যে নারী সুরক্ষা আরও দৃঢ় করতে পরাজিত বিল আনছে মমতার সরকার। এই বিলের সমর্থনে রবিবার রাতে সোনারপুরে ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানেই রাত দখল কর্মসূচি নিয়ে প্রশ্ন তুললেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তাঁর কথায়, “রাত দখলে কী হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়, নাচ করছে, মানে নাচন-কোদন চলছে! যারা করছে তাঁদের লক্ষ্য কী? তিলোত্তমার নাকি বিচার চাই।” লাভলির কথায়, “তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা গুলো বাজারে বিক্রি, রাজনৈতিক মুনাফা লাভ এবং আনন্দ ফুর্তি করতেই রাত দখল।”
আরও পড়ুন: ৩৭ বছরেই অভিনয়কে বিদায় জানাতে চান বিক্রান্ত মাসে? নেপথ্যে কোন কারণ?
দীর্ঘ বক্তৃতার তিনি আরও যোগ করেন, “বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের বলছে, রাত দখলে সারারাত একসঙ্গে থাকা যাবে। গান-বাজনা হবে, নেশা করা হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই কাটবে সারারাত।” লাভলির এই ধরনের বক্তব্যের পরই সমাজ মাধ্যমেও তাঁর সমালোচনায় ফেটে পড়েছে আমজনতা।


More Stories
প্রশ্নপত্র বিরোধী বিল পেশ,তুমুল বিশৃঙ্খলা সংসদের উভয়পক্ষে
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা