সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বর : বেয়নেট নয় – রিকশ ও ললিপপ। রিকশ ও ললিপপ দিয়েই ব্যঙ্গ বিদ্রুপে বাংলাদেশকে আক্রমণে বঙ্গের শাসক দল সুপ্রিমো ও বিরোধী দলনেতার।
গত একদিন ধরে গণমাধ্যম তথা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন পড়ে গিয়েছে। বাংলাদেশের দায়িত্বশীল ও দায়িত্ববান প্রশাসনিক কর্তাব্যক্তিদের মুখে ভারত ও কলকাতা দখলের কথা এখন ভাইরাল। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের মুখে শোনা গিয়েছে কলকাতা দখলের কথা। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি -র অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভী আবার চট্টগ্রামের বিনিময়ে চাইছেন বাংলা বিহার উড়িষ্যার অধিকার। ভারত বাংলাদেশের অস্থির রাজনৈতিক সম্পর্কের জের এসে পড়েছে এপার বাংলায়। চুপ করে বসে নেই এপার বাংলার রাজনৈতিক নেতৃত্বও। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পারস্পরিক সম্পর্ক যতই খারাপ হোক দুজনেই আক্রমণ করছেন বাংলাদেশকে। রিকশ ও ললিপপ প্রসঙ্গ তাঁদের মুখে।
রিকশ ও ললিপপ
পারস্পরিক বাদবিবাদ এখনও বজায় তবে বাংলাদেশকে আক্রমণ করতে ছাড়ছেন না কেউই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বাংলাদেশকে হুমকি ও শান্তির প্রচেষ্টা দুই-ই শোনা যাচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার চড়া সুরে ব্যঙ্গ করছেন বাংলাদেশের সেনা কর্মীদের। কি বলছেন তাঁরা?
বাংলাদেশের সেনা কর্মীরা এর আগে রাস্তায় নেমে বলেছেন চার দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবেন। আপাত হাস্যকর শোনালেও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গের রাজনৈতিক নেতৃত্ব। শুভেন্দু অধিকারী বলেছেন ,বলেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিকশ রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী ? র্যাফেল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকম ভাষায় বাংলাদেশের সেনা কর্মীদের আক্রমণ না করলেও তার মুখেও ব্যঙ্গ। নিশানয় বাংলাদেশের বিএনপি নেতা। বলেন,’কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো।” সবমিলিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী নেতা দুজনেই আক্রমণ করছেন বাংলাদেশকে। তবে এরই মধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণ ও তাঁর মন্ত্রিসভার সংখ্যালঘু নেতৃত্বকেও তোপ দাগছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল মন্ত্রিসভার সিদ্দিকুল্লা চৌধুরীর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের প্রশংসা করার বিষয়টি তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতেও ভোলেন নি।।
রিকশ ও ললিপপ #রিকশ ও ললিপপ
আরও পড়ুন দুর্গাপুর উৎসবে বাংলাদেশী পতাকা থাকায় স্টল ভেঙে চুরমার দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক