Home » জলপথে অনুপ্রবেশের অভিযোগে ৭৮ জন বাংলাদেশিকে আটক করল ভারতীয় জলসেনা

জলপথে অনুপ্রবেশের অভিযোগে ৭৮ জন বাংলাদেশিকে আটক করল ভারতীয় জলসেনা

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: ভারত-বাংলাদেশ তরজা এখন তুঙ্গে, এই অবহেই ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর হাতে আটক ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি ট্রলার বাজেয়াপ্ত করল ভারতীয় জলসেনা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, বাংলার ৭৯ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ। তাঁদের আইনি সাহায্য দেওয়া হলেও এখনও মুক্তি দেয়নি ঢাকা। এর মধ্যেই ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারত।

আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার

ভারতীয় উপকূলরক্ষা বাহিনী সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এদিন জানিয়েছে, “ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি অভিযান চালিয়ে দুটি ট্রলার-সহ ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ট্রলার দুটি পারাদ্বীপের কাছে আনা হয়েছে।” বাজেয়াপ্ত ট্রলার দুটি হল এফ ভি লায়লা-২ এবং এফ বি মেঘনা-৫। একাধিক ছবিও পোস্ট করা হয়েছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তরফে। একটি ছবিতে গিয়েছে, আটক ট্রলারে হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন বাংলাদেশি মৎস্যজীবীরা। তাঁদের পেছনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। আরেকটি ছবিতে সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলতে দেখা গিয়েছে, তৃতীয় ছবিটি ছিল জেটিতে ট্রলার দুটি আনার।

আরও পড়ুন: “সোজা আঙুলে ঘি না উঠলে, অন্য পদক্ষেপ নিতে হবে”, বিজেপিকে স্পষ্ট বার্তা আরএসএস মুখপাত্রের

সূত্রের খবর, বাজেয়াপ্ত ট্রলার দুটির মালিক সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড গোষ্ঠী। ইতিমধ্যে ট্রলার দুটি উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার এবং সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড। এখন প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের যে ৭৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশ আটক করে রেখেছে তাঁদের ভবিষ্যৎ কী?

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

About Post Author