Home » পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে ফের ‘রেল রোকো’ অভিযান, চাঙ্গা আট বছর আগের স্মৃতি

পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে ফের ‘রেল রোকো’ অভিযান, চাঙ্গা আট বছর আগের স্মৃতি

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। গত আট বছর আগে যে দাবিতে সরব হয়েছিল এই সংগঠন, মঙ্গলবার রাত থেকেই ফের সেই ‘রেল রোকো’ অভিযান চালাচ্ছে। সংগঠনের এই অভিযানে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। কার্যতই প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুন: হাইকোর্টে ফিরে এলে বিনীত গোয়েলের মামলা, ওই মামলা শুনবে না শীর্ষ আদালত

এদিন জিসিপিএ এবং কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা কোচবিহারকে ভিন্ন রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি তুলে প্রথমে বিক্ষোভ দেখান কোচবিহার জেলা শাসকের দফতরে। তারপরই সংগঠনের মাথা বংশীবদন বর্মণের জানান, ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের তাঁরা ‘রেল রোকো’ অভিযান শুরু করছেন। মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী-সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম-বাংলা সীমানায় জোড়াই রেলস্টেশনে ওঠে স্লোগান। হাতে ফেস্টুন নিয়ে বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী-সমর্থকেরা রেলপথে বসে পড়েন।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

আরও পড়ুন: FIFPRO WORLD XI: বর্ষসেরা বিশ্ব একাদশে সিটি ও মাদ্রিদের ফুটবলারদের প্রাধান্য, বাদ মেসি-রোনাল্ডো

প্রসঙ্গত, আট বছর আগে, ২০১৬ সালে এই একই দাবি তুলে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধে বসেছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেবার নিউ কোচবিহার স্টেশন অবরোধ করা হয়েছিল। প্রায় আশি ঘণ্টা ধরে অবরোধ চলার পরে অভিযান চালায় পুলিশ। মাত্র তিরিশ মিনিটের মধ্যে অবরোধ তুলে দিয়েছিল পুলিশ। আট বছর পর ঠিক একই দাবি নিয়ে রেল অবরোধ শুরু হল জোড়াই রেলস্টেশন থেকে। এবার এই আন্দোলন রুখতে কি পদক্ষেপ নেয় সরকার চোখ থাকবে সেদিকে।

আরও পড়ুন: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?

About Post Author