সময়ে কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: “অবশেষে সিগারেট তুমি আমি সব্বাই, পুড়ে যেতে হবে যেন তাই, হ্যাল হ্যাল হ্যাল গুড বাই।” সিগারেটে সুখটান না দিলে দিন শুরুই হয় না অনেকের। কেউ আবার রাতে খাবার পরে হজমের ওষুধ রূপে বেছে নিয়েছেন সাদা কাগজে মোড়া ওই তামাককুচিকে। অনেকের আবার চিন্তায় পড়লেই মুখে তুলে নেন সিগারেট। এমন না না অজুহাতে সিগারেট আজ সিংহভাগ মানুষের রোজকার অভ্যাস হয়ে উঠেছে। তবে ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা বেশি হোক বা কম। যখন কোনও ব্যক্তি মাত্রাতিরিক্ত ধূমপান করেন, তাঁর শরীরে রোগের প্রকোপ বাড়ে। আজকাল অনেক কম বয়সেই ছেলে-মেয়েরা সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কোনও ব্যক্তি যদি ১০ বছর ধরে প্রতিদিন ১৫-২০টা সিগারেট খেয়েছেন, তাঁর ফুসফুস ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই ব্যক্তির ভবিষ্যৎ কী? জেনে নিন এক্ষেত্রে যা বলছেন চিকিৎসক।
বিশিষ্ট চিকিৎসকদের মতে ফুসফুসে যে কোনও অসুখ হয় শ্বাসনালির হাইপার রিঅ্যাকশনের জন্য। অনেকের বুকে বেশি কফ হচ্ছে, বা তা শক্ত হয়ে যাচ্ছে। এর জন্য বায়ুদূষণ আর ধূমপান দায়ী। যদি কোনও ব্যক্তি ১০ বছর ধরে প্রতিদিন ১৫-২০টা সিগারেট খাচ্ছেন, তাঁর ক্রনিক লাং ডিজিস হতে পারে, সেটা ক্যানসারও হতে পারে।
আরও পড়ুন: ভোটের আগে ফের বিপাকে কেজরি! ইডিকে আইনি প্রক্রিয়া বহাল রাখার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল
পালমোনোলজিস্ট ডক্টর সুজন বর্ধন একইসঙ্গে বলেছেন, ‘ক্যানসার অবশ্য দিনে ৫,৬টা সিগারেট খেলেও হতে পারে। ব্রংকাইটিস রয়েছে যাঁদের, সেই সব ব্যক্তিদের সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত।’ সিগারেট শুধু ফুসফুসেরই ক্ষতি করে তেমনটা নয়। অতিরিক্ত সিগারেট খেলে ফুসফুস, হার্ট ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। ফুসফুসের বেশি ক্ষতি করে সিগারেট। একইসঙ্গে কিডনির নানা সমস্যাও দেখা দেয়। যে সকল ব্যক্তিদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদেরও সিগারেট থাওয়া উচিত নয়।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু