Home » প্লাটফর্ম শেডর ওপর এক ব্যক্তি, নাস্তানাবুদ রেল পুলিশ

প্লাটফর্ম শেডর ওপর এক ব্যক্তি, নাস্তানাবুদ রেল পুলিশ

প্লাটফর্ম শেডর ওপর এক ব্যক্তি, নাস্তানাবুদ রেল পুলিশ।

সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মের শেডের ওপর চড়ে বসে এক ব্যক্তি। ওই ব্যক্তির মাথায় ব্যান্ডেজ রয়েছে।হাতে রয়েছে লাঠি।কখনো বসে থাকছে কখনো আবার হাঁটাচলা করছে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশন  এলাকায় ।আর পি এফ এবং জি আর পি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়।তাকে খাবার দিয়ে নামানোর চেস্টা চালানো হয়।খবর দেওয়া হয়  দমকলে।প্রায় এক ঘন্টার চেষ্টায়   দমকল কর্মীরা  তাকে নামাতে সক্ষম হয় ওই ব্যক্তিকে, হাওড়া জি আর পি তে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম রবীন্দ্র পাহাড়িয়া।তিনি কি কারনে এরকম ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে।জানা গেছে প্ল্যাটফর্মের শেড রক্ষণাবেক্ষনের কাজ চলছিলো।সেই ফাঁকে ওই ব্যক্তি ওপরে উঠে যায়।

About Post Author