Home » শ্রী রামের পর এবার নির্বাচনী প্রচারে সীতা মাইয়া

শ্রী রামের পর এবার নির্বাচনী প্রচারে সীতা মাইয়া

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: রামচন্দ্রের পর এবার নির্বাচনী বৈতরণী পার হতে অমিত শাহদের ভরসা সীতা মাইয়া। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিহারের সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে বিহারে সীতামারীতে
মা জানকীর মন্দির তৈরি করবার ডাক দিলেন অমিত শাহ।

আহমেদাবাদের মিথিলা জনসমাজের এক সমাবেশে অমিত শাহ বলেন, অযোধ্যায় রামচন্দ্রের মন্দির আমরা তৈরি করে ফেলেছি। এবার সীতা মাইয়ার পালা। সীতামারীতে আমরা বড় করে মা জানকীর মন্দির তৈরি করব ‌। বিহারে বিজেপির জোটসঙ্গী তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরো একটা ধাপ এগিয়ে বলেছেন, সীতামারীতে সীতা মাইয়ার মন্দির সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে বাড়তি অনুদান দিতে হবে।
লালু প্রসাদ যাদব অবশ্য অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করেছেন। আরজেডি-র বক্তব্য অমিত
শাহরা সীতা মাইয়াকে সামনে রেখে ভোট পার হতে চাইছে। বিহারে নিতিশ কুমারের গ্রহণযোগ্যতা অনেকটাই কমেছে। পার্টি চাচা নামে খ্যাত নীতিশ কুমার বারবার দল বদল করায় বিহারের মানুষ যথেষ্টই বিরক্ত। সেক্ষেত্রে বিজেপিকে নতুন কোন পন্থা নিতে হত। এক্ষেত্রে জয় শ্রী রামের পর ,সীতা মাইয়া নতুন ট্রাম কার্ড এই নির্বাচনে হতে চলেছে।

About Post Author