সময় কলকাতা ডেস্ক:- গত সোমবার বিকেলে আচমকাই নবান্নে উপস্থিত হতে দেখা গিয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়। শোনা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না তিনি। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। বৈঠকের পর নওশাদ জানান, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এলাকার কাজ নিয়ে সমস্যার কথা জানিয়ে গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার এক সপ্তাহ পরই ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাওয়ার কথা তাঁর। সেখানে দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলবেন বলে খবর। এছাড়া ফুরফুরার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে নবান্নে বৈঠকের ১ সম্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিস্তর চর্চা শুরু হয়েছে। কথায় আছে, রাজনীতিতে স্থির বলে কিছু নেই। অবিরাম তা পরিবর্তনশীল। কখন, কোথায় কী হয়, তার হিসেব বা ভবিষ্যদ্বাণী কেউ করতে সঠিক হননি। রাজনীতি চলে নিজের গতেই। ক্রমাগত বহমান। রাজনীতিতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায়, যার বাইরের ছবিটা দেখেই মানুষের মনে কৌতূহল তৈরি হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী
রাজনীতিতে বহু সময়ে সেসব ঘটনাই মাইলফলক হয়ে থেকে যায়। গত সপ্তাহের শুরুতেই তেমনই এক ঘটনা ঘটল। রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। বাংলায় সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের প্রভাব রয়েছেই। তবে সংখ্যালঘুদের মধ্যে আইএসএফের প্রভাবও মন্দ নয়। এ ব্যাপারে নওশাদ সিদ্দিকীর ব্যক্তিগত জনপ্রিয়তাও রয়েছে। তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য খোলাখুলি একবার প্রস্তাবও দিয়েছিলেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে তখন নওশাদ সাফ জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। বরং বাম ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে চলছিলেন ভাঙড়ের বিধায়ক। শেষমেশ অবশ্য সেও টেকেনি। লোকসভা ভোটে একাই লড়েছিল আইএসএফ। সোমবার নওশাদ নবান্নে যেতেই রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছিল বটে। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের সম্মুখীন হতেই নওশাদের দিকে প্রশ্ন যায়, তিনি কবে তৃণমূলে যোগদান করছেন ! খানিক থেমে মৃদু হেসে তার উত্তরও দিলেন নওশাদ।
ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
এসব নিয়ে চর্চা সবে থিতু হয়েছে, তারমাঝেই শোনা গেল, সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রমজান মাসে তাঁর ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। রাজ্য সরকার ফুরফুরা শরিফে ধাপে ধাপে বহু উন্নয়নমূলক কাজ করেছে। সোমবার সেখানে গিয়ে সেসবের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া সেখানকার পীরজাদার সঙ্গেও আলোচনার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ