সময় কলকাতা ডেস্ক:- লোকসভা ও রাজ্যসভার পর এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকেও প্রায় নজিরবিহীন তৎপরতায় সাংবিধানিক সিলমোহর পেয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে লোকসভায় বিলটি পাস হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে বিলটি পাস হয় রাজ্যসভায়। এরপর শনিবার রাষ্ট্রপতি বিলটিকে সম্মতি দিয়ে দিলেন। সুতরাং, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বিলটির আইনে পরিণত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, কংগ্রেস ও একাধিক রাজনৈতিক দল ইতিমধ্যেই বিলটিকে চ্যালেঞ্জ করেছে দেশের সর্বোচ্চ আদালতে। দাবি এই বিলটি আইনে পরিণত হলে এর সাংবিধানিক বৈধতা ঠিক কতটা হবে জানার।
এদিকে, মজফফরপুরে প্রায় ৩০০ জন সংখ্যালঘুদের উপর ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। সংখ্যালঘুদের অভিযোগ তারা শুধু ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা জানিয়ে কালো ব্যাজ পরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন, যা সাংবিধানিক অধিকার।
উল্লেখ্য, এই ৩০০ জনের উপর পুলিশ শুক্রবার নামাজের দিন বিক্ষোভ দেখানোর দায়ে আদালতে হাজির হয়ে প্রত্যেককে দুই লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। মূলত, পুলিশ রিপোর্টের উপর দাঁড়িয়ে আদালত এই নির্দেশ দিয়েছে।


More Stories
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন