Home » হাসপাতালে ভর্তি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়!

হাসপাতালে ভর্তি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়!

সময় কলকাতা ডেস্ক:- হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সৃজিতকে। পরিচালকের ঘনিষ্ঠবৃত্ত সূত্রে খবর, গতকাল রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সকালেই খবরটা জেনেছি। এখন অনেকটাই ভালো আছেন সৃজিত। চিকিৎসা চলছে। রাতে কিছু টেস্ট হয়েছে। আজ আরও কিছু টেস্ট হওয়ার কথা। আমি আপাতত শুটিংয়ে যাচ্ছি। বিকালে শুটিং থেকে ফিরে হাসপাতালে সৃজিতকে দেখতে যাব।’। সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’তে দেখা গিয়েছে অনিন্দ্যকে।

জানা গিয়েছে, শুক্রবার শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করায় দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। রিপোর্ট কেমন আসে, তার উপর নির্ভর করছে হাসপাতাল থেকে সৃজিতের ছুটি পাওয়ার বিষয়টি। রিপোর্ট দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, আরও কটা দিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে কি না। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৃজিতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

About Post Author