সময় কলকাতা ডেস্ক:- ছত্তিসগড়-তেলঙ্গনা সীমানায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে মাওবাদী ও কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াই। ছত্তিসগড়ের বিজাপুর জেলায় কারেগুট্টা পাহাড়। সেখানেই এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৫ মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, সাম্প্রতিক কালে বস্তারে এত বড় বাহিনী নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান হয়নি। CRPF, কোবরা, বস্তার রাইফেলস, ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড-সহ ৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ ঘিরে রেখেছে কারেগুট্টা, নাদপল্লি, পূজারি কাঙ্কের এলাকা।
গত ২১ এপ্রিল ঝাড়খণ্ডের বোকারো জেলায় লুবু পাহাড়ে সিআরপিএফ, কোবরা, ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে ৮ মাওবাদী নিহত হয়। ওই ৮ জনের মধ্যে মৃতদের তালিকায় ছিলেন, প্রয়াগ মাঞ্ঝি ওরফে বিবেক, অরবিন্দ যাদব ওরফে নেতাজি। মাওবাদী নেতা বিবেকের মাথার দাম ছিল ১ কোটি টাকা। এরই মধ্যে এ বার বিজাপুরে এই অভিযান। ছত্তিসগড়, মহারাষ্ট্র, তেলঙ্গনা থেকেও অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে বলে খবর।
প্রাথমিক ভাবে পাঁচ মাওবাদীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলেও সংগঠনের আরও অনেক সদস্য এই অভিযানে মারা গিয়ে থাকতে পারেন বলে মনে করছেন ছত্তিসগড় পুলিশের শীর্ষস্তরের কর্তারা। ওই এলাকায় অন্তত ৫০০ মাওবাদী জড়ো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মাওবাদীদের ১ নম্বর ব্যাটেলিয়নের সক্রিয় সদস্য হিদমা, দামোদর, দেবা দলে রয়েছেন। মাওবাদীদের ১ নম্বর ব্যাটেলিয়নের কর্মীরা ছাড়াও দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি, তেলঙ্গনা স্টেট কমিটির সদস্যরাও কারেগুট্টার পাহাড়ি জঙ্গলে রয়েছেন বলে সূত্রের খবর।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর