সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারত-পাক সম্পর্কে অবনতি ঘটেছে। এমন আবহেই রাফাল চুক্তি সাক্ষর করল ভারত। ফ্রান্সের সঙ্গে ৬৩,০০০ কোটির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে খবর। জানা গেছে, নৌবাহিনীর জন্য ফ্রান্স থেকে ২৬টি রাফাল মেরিন হাতে পাবে নৌসেনা। জলসীমায় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। সোমবার দিল্লির নৌসেনা ভবনে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত।
এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে উড়বে। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের নৌসেনার শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী কয়েক বছরের মধ্যেই ধীরে ধীরে রাফাল হাতে পাবে দেশ। সূত্রের খবর, এক্ষেত্রে ২০৩১এর মধ্যে ২৬ টি-ই হাতে চলে আসবে বলে জানা গেছে। এই চুক্তি ভারত ও ফ্রান্সের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে কূটনীতিক মহল।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় এই মুহূর্তে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। চলতি বছর ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে ২৬ টি রাফাল-এম যুদ্ধবিমানের চুক্তিতে অনুমোদন মেলে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি