মঙ্গলবার রাত আটটায় প্রধানমন্ত্রীর তরফে জাতির উদ্দেশ্যে ভাষণ। এই খবরে সারা দেশের সমাজ মাধ্যম তোলপাড়। তবে, অবশেষে জানা গেল প্রধানমন্ত্রী রাত ৮ টায় ভাষণ দেবেন বটেই তবে তা জাতির উদ্দেশ্যে নয়। জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত ৮ টায় একটি পত্রিকা গোষ্ঠী আয়োজিত সামিট বাণিজ্যিক শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।
মূলত, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর থেকে গুজব রটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাভাবিকভাবে জনমানুষের মধ্যে ধারণা ছড়াতে শুরু করে বর্তমানে ভারত-পাক সম্পর্কে যে টানাপোড়েন চলেছে তা নিয়ে তথা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কোনও বিশেষ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তাঁর এই ভাষণে। কিন্তু পরে দেখা যায় সরকারি কোনও আধিকারিকের তরফে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ সম্পর্কে কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। শেষ অবধি যা বোঝা যায়, প্রধানমন্ত্রীর এই ভাষণের সঙ্গে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের প্রস্তুতির আদৌ কোনও সম্পর্ক নেই।
তবে সাম্প্রতিককালে সমাজ মাধ্যমে অন্য খবরের মতো প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের ভুয়ো খবর এত দ্রুত ভাইরাল হয় যে বহু মানুষ বিশ্বাস করে নিতে শুরু করেন যে প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত ৮ টায় বিশেষ কোনও ঘোষণা করতে চলেছেন জাতির উদ্দেশ্যে। সামাজিক মাধ্যমে বহু মানুষ মন্তব্য করেন লকডাউন এর স্মৃতি ফিরে আসতে চলেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?