সময় কলকাতা ডেস্ক:- যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ফের পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারত। বৃহস্পতিবার সকাল থেকে লাহোর-সহ পাকিস্তানের একাধিক শহরে ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। তারপরেই আমেরিকার নাগরিকদের জন্য বড় নির্দেশ দিল মার্কিন কনস্যুলেট। লাহোরের মার্কিন কনস্যুলেট শহর ও তার আশেপাশের নাগরিকদের জন্য উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে তথা শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। লাহোরে আসতেও নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের।
ওই সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, লাহোর ও তার আশেপাশে ড্রোন বিস্ফোরণ, মাটিতে পড়ে থাকা ড্রোন এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবরের কারণে, মার্কিন কনস্যুলেট জেনারেল তার সব কনস্যুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিচ্ছে। নাগরিকদের সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগের কয়েকটি নম্বরও দিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। পাকিস্তানও প্রত্যাঘাতের বার্তা দিয়েছে। সীমান্তে সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভারত ড্রোন হামলা চালিয়েছে বলে খবর।
পাক সেনার তরফে দাবি করা হয়েছে, লাহোর, রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরে ভারতের ড্রোন নামিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর। উত্তেজনার এই পরিস্থিতিতে পাকিস্তানে বসবাসকারী মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল মার্কিন দূতাবাস।
ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের মাঝে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


More Stories
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস