সময় কলকাতা ডেস্ক:- একেবারে হাতেনাতে ক্যাচ কট কট! সাধারণত ইডি অফিসাররা খবরের শিরোনামে আসেন অন্যকে ধরপাকড় করবার জন্য। কিন্তু এবার উলট-পুরান দেখা গেল ওড়িশায়। শুক্রবার ঘুষ নিতে গিয়ে সিবিআই এর হাতেনাতে ধরা খেলেন ওড়িশার একজন ইডি অফিসার।
জানা গেছে, নগদ কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ইডির ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার অফিসার চিন্তন রঘুবংশী। চিন্তন রঘুবংশী ২০১৩ সালের আইআরএস অফিসার। তার বিরুদ্ধে অভিযোগ, ওড়িশার এক খনি ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২০ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন তিনি।
এরপর ওই ব্যবসায়ী সিবিআই এর সাথে যোগাযোগ করলে সিবিআই চিন্তন রঘুবংশীকে ধরবার ফাঁদ পাতে। পরিকল্পনামাফিক নির্দিষ্ট জায়গায় এসে ঘুষের টাকা নেওয়ার সময় ধরা হাতেনাতে পড়ে গেছেন ওই ইডি অফিসার। সিবিআই তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। আইআরএস পদমর্যাদার এই রকম একজন অফিসার সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭