সময় কলকাতা ডেস্ক:- মূলত গ্রামীণ ভারতে চাহিদার অভাবে এপ্রিল মাসে ভারতবর্ষের শিল্প উৎপাদন জোর ধাক্কা খেয়েছে। গত ৮ মাসের মধ্যে এপ্রিল মাসের সূচক সব থেকে তলানিতে। কৃষি মান্ডিগুলিতে দেখা যাচ্ছে, সরকার নির্ধারিত এমএসপি থেকে কম দামে মাল বিক্রি হচ্ছে। গ্রামীণ জনতার হাতে টাকা নেই। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ্য-পণ্যের বাজার ক্রমাগত পড়ছে।
এদিকে, আন্তর্জাতিক রপ্তানি নির্ভর বাজারের অবস্থাও ভেঙে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা রকম টালবাহানার কারণে। ভারত সরকারের বাণিজ্য-অর্থ মন্ত্রকের তরফে আট-টি কোর সেক্টরের অবস্থার সমীক্ষার ভিত্তিতে প্রতি মাসে যে রিপোর্ট বার করে তার থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
গ্রামীণ ভারতের আর্থিক ক্রয় ক্ষমতার উন্নতি ঘটানো নিয়ে এখন দিল্লির কর্ম-কর্তারা রীতিমতো চিন্তিত। সামনে একাধিক অঙ্গরাজ্য নির্বাচন। গ্রামীণ জনতাদের মধ্যে যদি আর্থিক সুস্থিতি না থাকে শুধুমাত্র জাতীয়তাবাদের উপর ভর করে কতটা নির্বাচনী বৈতরণী পেরনো যাবে তা নিয়েও শাসক চিন্তিত দল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর