সময় কলকাতা ডেস্ক:- এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একদিকে যখন ভুয়ো ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়, সেই পরিস্থিতিতেই এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন।
তবে এগুলির কোনওটিই প্রথম সারির দল নয়। এর সবগুলিই হল অস্বীকৃত রাজনৈতিক দল। বৃহস্পতিবার এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি।
তাদের মধ্যে এদিন যে ৩৪৫ টি দলের অনুমোদন বাতিল করা হল, তারা গত ছ’ বছরে, অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি। প্রক্রিয়াগত শর্তাবলি পূরণ করানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলির দফতরও খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল।


More Stories
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান