সময় কলকাতা ডেস্ক:- ভোটার তালিকায় জীবিতদের ‘মৃত’ দেখানোর অভিযোগে চাঞ্চল্য! সিউড়ি বিধানসভায় ৩৫৪ জন সংখ্যালঘু বাসিন্দাকে ঘিরে ভোট কারচুপির অভিযোগ। অভিযোগ তুললেন খোদ বিধায়ক বিকাশ রায় চৌধুরী। আধার, ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘মৃত’। অথচ তারা দিব্যি জীবিত। এমনই বিস্ময়কর অভিযোগ ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ি ও সংলগ্ন এলাকায়। অভিযোগ, জীবিত থাকা সত্ত্বেও ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মৃত দেখানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তালিকায়।
এই ঘটনায় সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তাঁর দাবি, “বিজেপির দেওয়া ভুয়ো তালিকার ভিত্তিতেই এই কারচুপি করা হয়েছে। এটা পরিকল্পিত চক্রান্ত। এছাড়াও সংখ্যালঘুদের বাদ দিতে বিজেপি এই নোংরা রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে ঘটনাটি সামনে আসতেই প্রায় ৪০ জন ভুক্তভোগী মঙ্গলবার সিউড়ির তৃণমূল কার্যালয়ে উপস্থিত হন। তাঁরা সকলেই সিউড়ি, রাজনগর, সাহাপুর, ভুরকুনা, আলুন্দা ও ভবানীপুর এলাকার বাসিন্দা।
তাঁদের অভিযোগ, হঠাৎ করেই তাঁরা জানতে পারছেন যে তাঁদের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত। এর জেরে সরকারি সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে প্রশাসনিক সমীক্ষার নির্ভুলতা নিয়ে। কার নির্দেশে ও কোন তথ্যের ভিত্তিতে এমন গুরুতর গাফিলতি ঘটল, তা নিয়েও তদন্তের দাবি জোরাল হচ্ছে।


More Stories
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা