সময় কলকাতা ডেস্ক:- বারাসত স্টেডিয়ামে সম্পূর্ণ হল ঘাস বসানোর কাজ। দীর্ঘদিন পর ফের কলকাতা লিগের খেলা দেখা যাবে এই ঐতিহ্যবাহী মাঠে। শুক্রবার মাঠ পরিদর্শনে এসে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কয়েক বছর আগে এখানে কৃত্রিম ঘাস বসিয়েছিল আইএফএ। তবে তা সরিয়ে ফের প্রাকৃতিক ঘাস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পরিষদ ও রাজ্য ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এই কাজ সফল হয়েছে বলে জানান ক্রীড়ামন্ত্রী।
তিনি বলেন, ”মাঠের কাজ অত্যন্ত ভাল হয়েছে। এবার থেকে কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলিও বারাসত স্টেডিয়ামে আয়োজন করা হবে।” এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বারাসতের এসপি প্রতীক্ষা ঝাড়খাড়িয়া সহ প্রশাসনের একাধিক কর্মকর্তারা। ফলে স্থানীয় ফুটবল প্রেমীদের জন্য এটি এক বড় সুখবর। আবারও প্রিয় মাঠে ফিরছে খেলা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি