সময় কলকাতা ডেস্ক:- নিউ ব্যারাকপুর থেকে বড় খবর। তালবান্দা এলাকায় বিজেপি পার্টি অফিস গড়ে তোলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, বিজেপির কর্মী-সমর্থকরা তালবান্দার মেইন রোড সংলগ্ন এলাকায় একটি পার্টি অফিস তৈরি করছিলেন। শুক্রবার সকাল বেলা সেই পার্টি অফিসকে কেন্দ্র করেই শুরু হয় তৃণমূল বিজেপি সংঘর্ষ।
জানা গেছে, সেই সময় আচমকাই সেখানে চড়াও হয় তৃণমূলের একদল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই ঘটনার জেরে আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিজেপির দাবি, গণতান্ত্রিকভাবে পার্টি অফিস তৈরি করতেই এত বাধা।
তবে তৃণমূলের পাল্টা দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের বক্তব্য, ওই জায়গায় কিছুদিন ধরেই সমাজবিরোধী কাজকর্ম চলছিল। স্থানীয় বাসিন্দারাই ক্ষুব্ধ হয়ে সেই ঘর ভেঙে দিয়েছেন। তালবান্দা এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?