Home » রাজস্থানে স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ছাদ মৃত্যু পাঁচের বেশি শিশুর, আহত বহু

রাজস্থানে স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ছাদ মৃত্যু পাঁচের বেশি শিশুর, আহত বহু

সময় কলকাতা ডেস্ক:- রাজস্থানের ঝালাওয়াড় জেলার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ছাদ। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচেরও বেশি পড়ুয়া। গুরুতর আহত অন্তত পনেরো জনের অধিক এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল প্রায় সাড়ে ৮ টা নাগাদ ঘটে এই ঘটনা। দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিলেন প্রায় ৪০ জন পড়ুয়া ও একাধিক শিক্ষক। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধ্বংসস্তূপে আরও পড়ুয়া আটকে থাকতে পারে বলে আশঙ্কা। চলছে জোরকদমে উদ্ধারকাজ।

ইতিমধ্যে আহতদের পাঠানো হয়েছে মনোহর থানা ও ঝালাওয়াড় জেলা হাসপাতালে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় ভেঙে পড়েছেন অভিভাবকেরা এবং তাদের সন্তানদের খোঁজে চলছে তীব্র তল্লাশি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

About Post Author