সময় কলকাতা ডেস্ক:- বাংলায় এসআইআর শুরু হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। সরব বাংলার শাসকদল। তীব্র প্রতিবাদ হবে বলে আগেই স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগেভাগে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেসও। এই পরিস্থিতিতে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক পাল্টা প্রশ্ন ছুঁড়ে বললেন, রোহিঙ্গা-মুসলমানদের কি ভারতে থাকা উচিত?
হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, একটাও রোহিঙ্গা-বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না! বাংলায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ বাদ যাবে! বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।
প্রসঙ্গত, বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শুরুতেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে।
বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক বেধেছে। লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই অবস্থায় এসআইআর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলায় ভোটার তালিকা সংশোধনের সময় কারও নাম বাদ পড়লে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর