সময় কলকাতা ডেস্ক:- ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। ধস নেমেছে সোনপ্রয়াগের কাছে। আর তার জেরে সাময়িকভাবে বন্ধ কেদারনাথ যাত্রা।
এসডিআরএফ সূত্রে জানা গিয়েছে, গৌরীকুণ্ডের আগে রাস্তার একাংশ ধসে পড়েছে। খবর পেয়েই সোনপ্রয়াগ এসডিআরএফ পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আশিস দিমরির নেতৃত্বে একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার অভিযান। সেখান থেকে ১০০ জনকে উদ্ধার করে গৌরিকুণ্ডের দিকে নিয়ে যান উদ্ধকারীরা। সতর্কতার সাথে পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।

ইতিমধ্যে, উত্তরাখণ্ডে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দেরাদুন, চম্পাবত ও নৈনিতালে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া উধম সিং নগরের কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনা এবং পার্বত্য জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
উত্তরবঙ্গে বৃষ্টিভেজা রাস্তায় বাস-দুর্ঘটনায় মৃত ৫